1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:46 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

রাজশাহীর কাকনে ধান ক্ষেত থেকে এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

  • সময়: Saturday, October 15, 2022
  • 96 View

রিপন আলী রাজশাহী ব্যুরো।।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গড়গড়িয়া এলাকার একটি ধান ক্ষেত থেকে এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এই তরুণী হত্যাকাণ্ডের শিকার বলে পুলিশ ধারণা করছে।
নিহত তরুণীর নাম সাহেরা খাতুন (২০)। তিনি গোদাগাড়ীর চাতরা গ্রামের দানেস আলীর মেয়ে। সাহেরার স্বামীর বাড়ি পার্শ্ববর্তী তানোর উপজেলার সরনজাই মির্জাপুর গ্রামে। স্বামী ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করেন। তাই সাহেরা বাবার বাড়িতেই থাকতেন। এই বাড়ি থেকেই গত বুধবার নিখোঁজ হয়েছিলেন সাহেরা। শনিবার সকালে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ধান ক্ষেতে অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, লাশে পচন ধরেছিল। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা ধান ক্ষেতে এই তরুণীর বিবস্ত্র-অর্ধগলিত লাশ দেখতে পান। ধান ক্ষেতের পাশে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল নিহত তরুণীর পোশাক।
গোদাগাড়ীর মডেল থানা ওসি জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুই-তিন দিন আগে সাহেরাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তারা তদন্ত শুরু করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews