1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:46 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

কাশিমপুরে দুইদিনের এক নবজাতক উদ্ধার।

  • সময়: Thursday, October 13, 2022
  • 140 View

ইউসুফ আলী খান- উপসম্পাদকঃ

গাজীপুর মহানগর কাশিমপুর মেট্রো থানার মাধবপুরে রাস্তার পাশে কাপড়ে পেঁচানো দুইদিনের একটি নবজাতককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে কাশিমপুর থানার মাধবপুর ওয়াবদা সড়কের আলম সরকারের বাড়ির পশ্চিমে সড়কের পাশে পড়ে থাকা নবজাতকের কান্নার শব্দ পেয়ে কাশিমপুর থানা পুলিশকে খবর দেয়।

স্থানীয় ব্যবসায়ী মো. রাজিব জানান, ভোরে কাশিমপুর থানাধীন মাধবপুর ওয়াবদা সড়কের আলম সরকারের বাড়ির পশ্চিমের সড়কে শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে কাছে গিয়ে কাপড়ে মোড়ানো ২ থেকে ৩ দিন বয়সী নবজাতকে দেখতে পান। এ সময় সেখানে এলাকাবাসী ভিড় জমায় এবং কাশিমপুর থানা পুলিশকে খবর দেয়া হয়।

কাশিমপুর থানা পুলিশ জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে নবজাতককে উদ্ধার করা হয় । পরে ওই নবজাতককে খাওয়ানোর জন্য গুড়া দুধ ও ব্যবহারের জন্য বস্ত্র কিনে দেয়া হয়েছে। এ ছাড়া নবজাতকের চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে জেলা সমাজসেবা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে নবজাতককে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী নবজাতককে লালন পালনের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews