1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:44 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

সাংবাদিকদের ওপর হামলা,নির্যাতন ও ফেসবুকে অপপ্রচার রোধে জরুরী সভা অনুষ্ঠিত

  • সময়: Sunday, October 9, 2022
  • 124 View

রাজশাহীসহ সারাদেশে সাংবাদিকের ওপর হামলা, নির্যাতন,মামলা,ফেসবুকে মানহানিকর বক্তব্য লিখে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় নেতা কর্মীরা। একই সঙ্গে সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা। শুক্রবার রাত্রি আটটার সময় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরী সভা থেকে এ দাবি জানান সাংবাদিক নেতারা। এ সময় সংগঠনের রাজশাহীর আট জেলার নেতাকর্মীরা জরুরী সভায় ভার্চুয়ালি যোগদান করে তাদের মুল্যবান বক্তব্য প্রদান করেন। জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের নির্বাহী সদস্য ও গোদাগাড়ী পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার সবুজের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক আসগর আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সন্মানীত সভাপতি মো: নুরে ইসলাম মিলন। এ সময় বিশেষ অতিথি হিসেবে রাজশাহী মডেল প্রেসক্লাব এর সভাপতি রাফিকুর রহমান লালু,সাধারণ সম্পাদক ইমদাদুল হক,সহ সভাপতি বাবর আলী মোল্লা, বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন এর সভাপতি ও সংগঠনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু,সিনিয়র সাংবাদিক জামি রহমান রতন।

আলোচনা ও প্রতিবাদ সভায় রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয় থেকে টেলিভিশনে লাইভ করার সময় এটিএন নিউজের রাজশাহী জেলা প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলামের ওপর হামলা,জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ এর সভাপতি মো: নুরে ইসলাম মিলনের ওপরে দুই দুই বার হামলা, চাঁপাইনবাবগঞ্জে সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ও সোনামসজিদ স্থলবন্দর প্রেসক্লাব এর সভাপতি ফাইসাল আজম অপু,মোহনপুরে সংগঠনের প্রচার সম্পাদক আসগর আলী সাগর,রাজশাহীতে সংগঠনের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন বাবুর উপরে হামলা, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের রাজশাহী ব্যুরোর স্টাফ রিপোর্টার তানজিমুল হকের ওপর হামলা, রাজশাহীতে দোয়েল টিভির স্টাফ রিপোর্টার গোলাম রশুলকে আগ্নে আস্ত্রের ওপরে তুলে নিয়ে গিয়ে একলক্ষ টাকা চাঁদাদাবি ও তার ওপরে নির্যাতনের ঘটনাসহ সারাদেশে সাংবাদিকদের ওপরে হামলা,সাংবাদিকদের ওপরে মিথ্যা মামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেসবুকে সাংবাদিক নেতাকর্মীদের নামে অপপ্রচার চালানোর তীব্র প্রতিবাদ জানানো হয়। সেই সাথে সংগঠনের নেতাকর্মীরা এসকল কর্মকান্ড পরিচালনা কারীদের হুশিয়ারী করে বলেন তারা যদি তাদের এমন কর্মকান্ড অব্যহত রাখে তাহলে সারাদেশের সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন সংগঠনটি।

বিশেষ অতিথির বক্ত্যবে রাজশাহী মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রাফিকুর রহমান লালু রাজশাহীসহ সারাদেশে সাংবাদিকদের ওপরে হামলা,অপহরন করে নির্যাতন, হয়রানী মুলক মামলা ও ফেসবুকে অপপ্রচার রোধের জরুরী সভায় এমন আয়োজন করায় জাতীয় সাংবাদিক সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বলেন,রাজশাহীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, শীর্ষ মাদক কারবারি,ছিনতাই,ডাকাতি,বোমাবিস্ফোরণ ও দূর্ধর্ষ শিবির ক্যাডার নিয়ে তালাইমারী এলাকায় একটি কথিত সাংবাদিক সিন্ডিকেট গড়ে তুলেছেন মাসুদ রানা রাব্বানী। এই রাব্বানী শুধু জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ এর সভাপতি মো: নুরে ইসলাম মিলনের ওপরে হামলা নয়, গত বছরের ২২ সেপ্টেম্বর রাতে আগ্নেআস্ত্র ও দেশিয় অস্ত্রসহ রাজশাহী মডেল প্রেসক্লাবের ভেতরে ঢুকে ক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ও সদস্য মেহেদী হাসানের ওপর যে বর্বরোচিত হামলা চালিয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এ ছাড়াও একটি সাংবাদিক সংগঠনের বিভাগীয় সভাপতির ওপরে হামলার ঘটনায় এখন পর্যন্ত এই সন্ত্রাসী রাব্বানী গ্রেফতার হয়নি, যা বড়ই দুঃখজনক। সর্বশেষে তিনি সারা দেশে এমন সাংবাদিকদের ওপরে হামলার সাথে যারাই জড়িত থাকুক তাদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি করেন তিনি। 

 সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, গত কয়েক মাস থেকে দেখছি রাজশাহী মহানগরীতে একটি সংঘবদ্ধ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, শীর্ষ মাদক কারবারি,ছিনতাই, ডাকাতি,বোমাবিস্ফোরণ ও দূর্ধর্ষ শিবির ক্যাডাররা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সরকারী বেসরকারী দফতরসহ সাধারণ মানুষজনকে হয়রানী করছে। তাদের মনে যা চাচ্ছে তা তারা তাদের ফেসবুকে লিখে প্রচার করছে। এতে তারা রাজশাহী স্থানীয় সাংবাদিকদের ও ছাড় দিচ্ছেন না। এতে করে সন্মানীত ব্যাক্তিদের সন্মান হানি করছে। তিনি এমন সংঘবদ্ধ চক্রকে হুশিয়ারী করে বলেন আপনারা সাবধান হন। আপনারা যদি এ ভাবে ফেসবুকে লিখে জনসাধারনসহ সাংবাদিকদের মানহানির চেষ্টা অব্যহত রাখেন তাহলে আপনাদের কোন ভাবে ছাড় দেয়া হবে না। সর্বশেষে রাজশাহীসহ সারাদেশে সাংবাদিকদের ওপরে হামলা,মামলা, ও ফেসবুকে অপপ্রচার রোধে যে কোন সভা সমাবেশ ও আন্দোলনে জাতীয় সাংবাদিক সংস্থার সাথে রাজশাহী মডেল প্রেসক্লাব একসাথে কাজ করার ঘোষনা দেন।

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সহ-সভাপতি পাবনা থেকে আর.কে আকাশ সভায় ভার্চুয়ালি যোগদান করে বলেন, আমরা ইদানিং দেখছি সারাদেশে গণমাধ্যম নিয়ে ষড়যন্ত্র, সাংবাদিকদের ওপর হামলা এবং হয়রানি চলতেই আছে। এমন কর্মকান্ড চলতে থাকলেও কোন সংগঠনকে শক্ত ভূমিকায় পাওয়া যায়নি। এ জন্য এমন ঘটনা দিন দিন বেরেই চলেছে। তাই গণমাধ্যম নিয়ে ষড়যন্ত্র,সাংবাদিকদের ওপর অব্যাহত সন্ত্রাসী হামলা বন্ধ না হলে আমরা সকল সাংবাদিকদের সাথে আলোচনা করে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিতে হবে তা নহলে এমন কর্মকান্ড কোনদিনই বন্ধ হবে না বলে জানান তিনি।

নাটোর থেকে ভার্চুয়ালি যোগদান করে সংগঠনের সহ-প্রচার সম্পাদক আলাউদ্দিন জালাল সারা দেশে সাংবাদিকদের ওপরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা সাংবাদিক সমাজকে আতঙ্কিত করে। এটা পেশাদার সাংবাদিকদের জন্য হুমকিস্বরূপ। এর অবসানের জন্য রাষ্ট্র ও সরক

ReplyForward
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews