নিজস্ব প্রতিনিধি
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় নারী ও শিশু অপহরন মামলার ১ নং আসামী রাশেদুল ইসলাম (২৬) নামের এক যুবক কে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
শুক্রবার (৭ অক্টোবর ) দুপুরে দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের কুন্ডলবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে থাকা অপহরনকৃত কিশোরীকে(১৬) কে উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রাশেদুল ইসলাম পটুয়াখালী জেলার বাউফল থানার তারিপাশা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ পরিদর্শক(এস আই) মাসুদ আল মামুন জানান, গ্রেফতারকৃত রাশেদুলের বিরুদ্ধে নারী ও শিশু অপহরনের মামলা রয়েছে। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আশুলিয়ার কুন্ডলবাগ এলাকায় অভিযান করে অপহরণকৃত মেয়েটিসহ তাকে গ্রেফতার করি। তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
Leave a Reply