1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:46 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

সিলেটের পর্যটন শিল্পের সুদিন ফিরছে।

  • সময়: Wednesday, September 7, 2022
  • 211 View

ফাতেমা জান্নাত নিপা, সিলেট প্রতিনিধি :
সুদিন ফিরছে সিলেটের পর্যটন শিল্পে। ভয়াবহ বন্যার ধকল সামলে এবার এ শিল্পের ঘুরে দাঁড়ানোর পালা। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, দ্রæততম সময়ে রাস্তাঘাট মেরামত করে দিলে আবারো পর্যটক টানবে ‘প্রকৃতি কন্যা’ সিলেট। পর্যটনের ভরা এই মৌসুম বাড়বে হোটেল মোটেলের ব্যবসা। অন্যদিকে, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) বলছে, বেশ কিছু রাস্তাঘাট মেরামতের প্রকল্প পাশ হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে পর্যটন এলাকার রাস্তা মেরামত করে দেয়া হবে।
প্রাকৃতিক সৌন্দর্যের প্রাচুর্যে ভরা সিলেট। চা-বাগান, জলমগ্ন বুনো বন, পাথুরে নদী, পাহাড়ের কোল থেকে নেমে আসা ঝর্ণা, দিগন্ত বিস্তৃত নীল জলরাশি হাওরসহ পুরো বিভাগে জুড়ে রয়েছে দৃষ্টিনন্দন সব পর্যটনকেন্দ্র। প্রকৃতিকে কাছে থেকে দেখার মতো রয়েছে বহু পর্যটনস্পট। পর্যটনের এই ভরা মৌসুমে সিলেটে বাগড়া দেয় কয়েক দফা বন্যা। করোনার পর পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের ঢল নামে সিলেটে। টইটম্বুর ছিলো সিলেটের হোটেল মোটেল। ব্যবসা বাণিজ্যও ছিলো চাঙ্গা। চলতি বছরের মে ও জুন মাসে ভয়াবহ বন্যার কবলে পড়ে সিলেট। এরপরই ধস নামে সিলেটের পর্যটন শিল্পে।
বন্যা পুনর্বাসন ও সতর্কীকরণ কেন্দ্রের হিসেব মতে, সিলেট ও সুনামগঞ্জের ৯০ ভাগ এলাকা ছিল বন্যা কবলিত। রাস্তাঘাট থেকে নিয়ে কৃষি, মৎস্যসহ সকল খাতে অপূরণীয় ক্ষতি করে যায় বন্যা। গৃহহীন হয়ে পড়েন ৪০ হাজার মানুষ। পর্যটনকেন্দ্রগুলোও ছিলো পানিতে নিমজ্জিত। বন্যার পরে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পর্যটন সংশ্লিষ্টরা ব্যবসার আশা করলেও প্রত্যশা পূরণ হয়নি তাদের। উল্টো ভরা মৌসুমেও খরা গেছে পর্যটন শিল্পের। প্রতিদিন লোকসান গুনতে হয়েছে শত কোটি টাকার। অনেকেই মনে করে পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় পর্যটকরা ছিলেন কুয়াকাটামুখী। যার জন্য সিলেটে কাক্সিক্ষত পর্যটক সমাগম ঘটেনি। অবশ্য এবার পুরনো রূপে ফিরবে পর্যটন কেন্দ্রগুলো এমন প্রত্যাশা সবার।
সিলেট হোটেল, মোটেল এন্ড গেস্ট হাউস ওনার্স এসোসিয়েশনের সভাপতি এটিএম শোয়েব বলেন, ধীরে ধীরে খরা কাটছে সিলেটের পর্যটনের। অনেকেই আসতে শুরু করেছেন। বন্যার কারণে অনেকেই সিলেটে আসেননি। আবার পদ্মা সেতু চালু হবার পর পর্যটকরা অনেকটা বরিশাল-কুয়াকাটামুখী ছিলেন। এ দুই কারণে মূলত এবার সিলেটে পর্যটকের সংখ্যা কম ছিলো। তবে বিগত কয়েক দিন থেকে পর্যটকদের দেখা মিলছে। নিয়মিত হোটেল বুকড হচ্ছে।
সিলেট চেম্বারের সাবেক সভাপতি এটিএম শোয়েব আরো বলেন, পর্যটন শিল্পের অনেক ক্ষতি হয়ে গেছে ঠিকই। তবে আর বসে থাকলে চলবে না। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। দ্রæততম সময়ে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের মেরামত ও উন্নয়নের ব্যবস্থা করে দিতে হবে। কারণ এখন পর্যটনের ভরা মৌসুম। সিলেটের সবগুলো পর্যটনকেন্দ্র প্রস্তুত-এই খবর চারদিকে ছড়িয়ে দিতে হবে।
সিলেট হোটেল, মোটেল এন্ড গেস্ট হাউস ওনার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি রেইনবো গেস্ট হাউজের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার সিপার আহমদ বলেন, বন্যা বেশ আগেই চলে গেছে। সবকটা পর্যটনকেন্দ্র উন্মুক্ত। তবুও অন্য বছরের মতো পর্যটক সমাগম ঘটেনি। তিনি বলেন, এখন স্কুল-কলেজ দুই দিন বন্ধ। পর্যটক এমনিতেই বাড়ার কথা। তবে পর্যটনের জন্য নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে, পরিবহন ভাড়া বৃদ্ধি। ভাড়া অতিরিক্ত হওয়ায় অনেকেই সাহস করতে পারছেন না। আশাকরি, দ্রæত এই অবস্থার পরিবর্তন ঘটবে।
সিলেট নগরী ঘেঁষা পর্যটনকেন্দ্র এশিয়ার অন্যতম জলারবন রাতারগুল। অন্যান্য বছর বিপুল সংখ্যক পর্যটক সমাগম ঘটতো। এবার খারাপ হলেও গত কিছু দিন থেকে বাড়ছে পর্যটকের সংখ্যা।
রাতারগুলে প্রবেশ পথ মোটরঘাটের সাথে সংশ্লিষ্ট স্থানীয় ইউপি সদস্য আনসার আলী জানান, একটা সময়ে এই মৌসুমে ঢল নামতো পর্যটকের, তবু ভালো পর্যটক সমাগম ঘটছে। তিনি বলেন, রাতারগুলের বন্যার পানি নেমে যাওয়ার পর রাতারগুল আরো আকর্ষণীয় হয়েছে।
কোম্পানীগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের সভাপতি আবিদুর রহমান জানান, স¤প্রতি পর্যটকদের দেখা মিলছে সাদাপাথরে। সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় অনেকেই সিলেটে ঘুরতে এলে সাদাপাথরকে পছন্দের শীর্ষে রাখছেন।
জাফলং এর মামার দোকানের ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, এই মৌসুমে জাফলং এর সৌন্দর্য কয়েকগুণ বেড়েছে। ধীরে ধীরে পর্যটক বাড়ছে বলে জানান তিনি।
সিলেট ট্যুরিজম ক্লাবের সভাপতি হুমায়ুন কবীর লিটন বলেন, পর্যটন কেন্দ্রগুলোর যাতায়াতের রাস্তাগুলো খুব খারাপ। দ্রæততম সময়ে এই রাস্তাঘাট সংস্কার করে দেয়া প্রয়োজন।
সওজ-সিলেট-এর নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান জানান, বিগত বন্যায় সিলেটের ১৮১ কিলোমিটার সড়কের ক্ষতি সাধিত হয়। তিনি বলেন, ২৮৮ কোটি টাকার একটি প্রকল্প শিগগিরই পাশ হবে। এক্ষেত্রে পর্যটন এলাকাগুলোর রাস্তাঘাটকে অগ্রাধিকার দেয়া হবে।
এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী মোঃ ইনামুল কবীর বলেন, ৩৮ কোটি টাকার একটি প্রকল্পের টেন্ডার আহবান করা হয়ে গেছে। বেশি ভাঙ্গা রাস্তাঘাটগুলো আগে সংস্কার করা হবে। তিনি জানান, বিশ্বব্যাংকের একটি প্রকল্প পাশ হওয়ার কথা রয়েছে। যেখানে পর্যটন কেন্দ্রগুলোর রাস্তা প্রশস্তকরণসহ নানা উন্নয়ন প্রকল্প থাকবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews