1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:27 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

শ্রীনগরে ইউপি সদস্যর নেতৃত্বে জমি দখলের চেষ্টার অভিযোগ

  • সময়: Saturday, September 3, 2022
  • 125 View

শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে এক ইউপি সদস্যর নেতৃত্বে বালু ভরাট করে নির্মানাধী বিল্ডিংয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। 

গত বৃহস্পতিবার(১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলামিন বাজারে ইউপি সদস্য নুরুল আমিন মোড়লের নেতৃত্বে এই জমি দখলের চেষ্টার ঘটনা ঘটে। এব্যাপারে জমির মালিক হাবিবুর রহমান বাদী হয়ে ভাগ্যকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আমিন মোড়ল(৪০)সহ ১২ জনকে বিবাদী করে থানয় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ৫১নং কামারগাঁও মৌজাস্থিত ৮৭৯ খতিয়ানভুক্ত ১৫৩ দাগের ৮০শতাংশ সম্পত্তি ঐ এলাকার মৃত ইদ্রিস মুন্সীর ছেলে হাবিবুর রহমানসহ ৩ সহোদর ভাই দলিল নং-৩৫৮১/২২ মুলে ক্রয় সূত্রে মালিক হয়ে বিল্ডিং নির্মানের জন্য পাইলিংয়ের কাজ করছি। ঘটনারদিন বৃহস্পতিবার সন্ধার দিকে একই এলাকার বর্তমান ইউপি সদস্য আলামিন বাজারের মূর্তিমান আতংক একাধিক মামলার আসামী নুরুল আমিন মোড়লের নেতৃত্বে মৃত দিলু মোড়লের ছেলে ফরেশ মোড়ল(৬০), হারুন মোড়ল(৩৫), মৃত রহম মোড়লের ছেলে সালাউদ্দিন মোড়ল(৩৫), সেলিম মোড়ল(৩০), জহির মোড়লের ছেলে রাফি মোড়ল(২৩), বারেক মোড়লের ছেলে বিপুল মোড়ল(৩৫), রিফাত মোড়ল(৩০), মৃত এসহাক মোড়লের ছেলে বারেক মোড়ল(৬০), কামাল খাঁর ছেলে শুভ(২৪), জিন্নত আলীর ছেলে বাবু(২৬), মধ্যবাঘড়া এলাকার মৃক ইউনুছ খার ছেলে যুবলীগ নেতা শাহিন হত্যা মামলার আসামী ভাড়াটে

রাজা(৪৫)গং ট্রাকের মাধ্যমে বালু এনে বিল্ডিং নির্মানের জমি ভরাটের চেষ্টা করে। এতে জমির মালিকপক্ষ বাধা দিলে তাদেরকে খুন জখমের হুমকি দেয়। সংবাদ পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসলে নুরুল আমিন বাহিনী সটকে পড়ে।

শ্রীনগর থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews