1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:17 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

নরসিংদী ও মাধবদী পৌর নির্বাচন-ভোটারদের মন জয় করতে ব্যাস্ত প্রার্থীরা”এলাকা ছেয়ে গেছে পোস্টারে

  • সময়: Sunday, February 7, 2021
  • 445 View

নরসিংদী ও মাধবদী পৌর এলাকা ছেয়ে গেছে পোস্টারে নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। আগামী ১৪ ফেব্রুয়ারি এই দুই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নরসিংদী পৌরসভায় ব্যালটের মাধ্যমে ও মাধবদী পৌর সভায় প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ হতে যাচ্ছে। নির্বাচন ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাস্তাঘাট, হাট-বাজার ও অলিগলি প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। চলছে উঠানবৈঠক,আলোচনাসভা,মিছিল,গণসংযোগ,মাইকিং। ১৯৭২ সালে ১০.৩২ বর্গকিলোমিটার আয়তনবিশিষ্ট নরসিংদী পৌরসভা প্রতিষ্ঠা হয়। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন মেয়র প্রার্থী। এছাড়াও ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে কাউন্সিলর পদে ১০ জন ও ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নরসিংদী পৌরসভায় মেয়র পদে প্রার্থীরা হলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমজাদ হোসেন বাচ্চু (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী হারুন অর রশিদ (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী আসাদুল হক হামিদ (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা এস. এম কাইয়ুম(মোবাইল ফোন। অপরদিকে, ৫.০৯ বর্গকিলোমিটার আয়তনের মাধবদী পৌরসভা প্রতিষ্ঠা হয় ১৯৯৪ সালে। এ পৌরসভায় মেয়র পদে ৪ জন, ৪টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে কাউন্সিলর পদে ১২ জন ও ১২টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।মেয়র পদের প্রার্থীরা হলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও বর্তমান মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক (নৌকা), বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মনির হোসেন শামীম (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াছমিন(মোবাইল ফোন)তবে ২নং (৪,৫ ও ৬) সংরক্ষিত মহিলা ওয়ার্ডে একক প্রার্থী হওয়ায় ফরিদা ইয়াসমিন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হয়েছে।সরজমিনে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গত ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকে পুরোদমে শুরু হয়েছে প্রচারণা। সব দলের অংশগ্রহণ থাকায় জমজমাট হয়ে উঠেছে নির্বাচনি মাঠ। নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর তৃণমূল নেতাকর্মী ও ভোটারদের মধ্যেও বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। নির্বাচনি প্রচারণায় পিছিয়ে নেই কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীরাও। তারাও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে, সড়কে, মোড়ে, হাট-বাজারে প্রার্থীদের ছবি সম্বলিত পোস্টার শোভা পাচ্ছে। টানানো হয়েছে ব্যানারও। গান বাজনার মাধ্যমে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীর সমর্থকরা।প্রার্থীরা যে যা-ই বলুক না কেন, সাধারণ ভোটাররা ভাবছেন এলাকার উন্নয়নের কথা। পৌর এলাকায় সন্ত্রাস, মাদক দমন ও উন্নয়নে যে ভূমিকা রাখতে পারবেন এবং নাগরিক সুবিধা যার কাছ থেকে সহজে পাবেন, এবারের নির্বাচনে এমন প্রার্থীকে ভোট দেওয়ার কথা ভাবছেন ভোটাররা।সাধারণ ভোটাররা বলছেন, তারা চান ভোটের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ। যাতে সবাই ভোট কেন্দ্রে দিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নরসিংদী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৯৯ হাজার ৪৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ১৫৭ জন এবং মহিলা ৫০ হাজার ২৯৭ জন। নির্বাচনে ৪০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।মাধবদী পৌরসভায় ভোটার সংখ্যা ৩২ হাজার ৪৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ১৬৫ জন এবং মহিলা ১৫ হাজার ৩১৮ জন। নির্বাচনে ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews