1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 22, 2026, 5:56 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। টেকনাফে ৫০ হাজার ইয়াবা-অস্ত্রসহ আটক ১ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন পাঁচ জেলায় ঝড়ের শঙ্কা, কোথায় কতটা ঝুঁকি? খাগড়াছড়িতে বজ্রপাতে প্রাণ গেলো স্কুলশিক্ষার্থীর তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার কাঁচা পেঁপের কেজি ১২০ টাকা! চুক্তি না হলে ২-৩ দিনের মধ্যে ইরানের ওপর হামলা : ট্রাম্প ব্রাজিলের বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ওমর ফারুকের নিয়োগ বাতিল গুলশান-বনানী-বারিধারা লেককে পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন গড়তে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা

শিবগঞ্জ সাব-রেজিষ্টারকে পিটিয়ে আহত

  • সময়: Wednesday, January 11, 2023
  • 236 View

রিপন আলী রাজশাহী ব্যুরো,

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাব-রেজিস্টারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত ঘুষ,দূর্নিতী,স্বেচ্ছাচারিতা ও অনিয়মের কারনে অতিষ্ঠ হওয়ার কারণে তার কার্যালয়ে হামলা ও মারধোর করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত সাব-রেজিস্টার ইউসুফ আলীকে উপজেলা কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা।

স্থানীয়রা জানান, শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক এক কর্মচারী অবসরে যাওয়ার পর মারা যান। এরপর তার স্ত্রী প্রতিবন্ধী মেয়ের অনুকূলে পেনসনের টাকা দিতে সুপারিশের জন্য সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর কাছে যান। এ কাজের জন্য তাকে অতিরিক্ত টাকাও দিয়েছেন। তবে ১৫ মাস ধরে ঘুরেও কোনো সুরাহা মেলেনি। উল্টো অশালীন আচরণ করেন। শুধু তিনি নন, বেশিরভাগ সেবাপ্রার্থীর সঙ্গে তিনি এমনটা করেন। এছাড়া দলিল লেখকদের সঙ্গেও অসদাচরণ করেন বলে অভিযোগ আছে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা এমনটা ঘটিয়েছেন বলে জানা যায়। এদিকে গত বছরের ৭ ফেব্রুয়ারি থেকে টানা ১০ দিন দলিলে অতিরিক্ত টাকা আদায়, দলিল লেখকদের কথায় কথায় শোকজ, ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে দলিল রেজিস্ট্রি বন্ধ, সব দলিল লেখকের সঙ্গে অসদাচরণসহ জেলা রেজিস্ট্রারের বেঁধে দেয়া নীতিমালার দাবিতে কলম বিরতি পালন করেছিলেন দলিল লেখকরা। এ বিষয়ে জানতে সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত বলেন, অতিরিক্ত টাকা নেওয়ার কারণে এমনটা ঘটেছে। তিনি সব কাজ টাকা নিয়ে করেন। এমনটাই শুনেছি আমি। মানুষের ক্ষোভের প্রকাশ এটি।

জেলা সাব-রেজিস্ট্রার আফসানা খাতুন বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে তাৎক্ষণিক বিস্তারিত বলা সম্ভব নয়। খোঁজ নিয়ে পরে জানাবো।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews