1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:27 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

যশোরে ইজিবাইক চালককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা

  • সময়: Sunday, May 25, 2025
  • 67 View

যশোরে সেলিম রেজা ডাবলু (৪০) নামে এক ইজিবাইক চালককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সকাল সাতটার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি ব্রাক অফিসের সামনে থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।  

নিহত সেলিম রেজা সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আমজেদ হোসেন বিশ্বাসের ছেলে।

সেলিম রেজার ছোট ভাই শাহীন জানান, প্রতিদিনের মতো শনিবার রাত সাড়ে ৯টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন সেলিম রেজা।রবিবার সকালে চাচার ফোন থেকে তিনি বড় ভাইর মৃত্যুর খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে দেখেন পুলিশ মরদেহ মর্গে পাঠাচ্ছে।  

শাহীন বলেন, ছিনতাইকারীরা শুধু ইজিবাইক ছিনতাই করতে চাইলে একটা-দুইটা আঘাত করেই ইজিবাইক নিয়ে যেতে পারতো। কিন্তু সেলিম রেজার মাথায়, বুকে, পেটে, দুই পায়ে এবং পিঠে অসংখ্য এলোপাতাড়ি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, রবিবার ভোরে পুলিশ একটি মরদেহ জরুরী বিভাগে নিয়ে আসে। মরদেহের মাথা থেকে পা পর্যন্ত ধারালো অস্ত্রের অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।  যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, হত্যাকার ধরণ দেখে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই সেলিম রেজাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews