1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:27 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

জুলাই শহীদের কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণ, আসামি ইমরান গ্রেফতার

  • সময়: Monday, May 12, 2025
  • 86 View

জুলাই অভ্যুত্থানে শহীদ জসিম হাওলাদারের কন্যা লামিয়া আক্তারকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি ইমরান মুন্সিকে (১৭) গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার বিকাল ৫টার দিকে বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যায় জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে দেওয়া তথ্যে বিষয়টি জানা গেছে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, দুমকির আলোচিত কলেজছাত্রী গণধর্ষণ মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি ইমরান মুন্সিকে (১৭) বরিশাল থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। এ বিষয়ে প্রেস ব্রিফিং এর সময় জানিয়ে দেয়া হবে।

গত বুধবার দুমকি থানার ওসি তদন্ত ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেন। এজাহারে উল্লেখিত দুই আসামি ছাড়াও তদন্তকালীন সময়ে ইমরান মুন্সির সংশ্লিষ্টতা পাওয়ায় তিন জনকে আসামি করে অভিযোগপত্র দেয়া হয়।

গত বছরের ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে পুলিশের গুলিতে আহত হয়ে ১০দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম হাওলাদার। গত ১৮ই মার্চ সন্ধ্যার পর লামিয়া তার বাবার কবর জিয়ারত শেষে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে লামিয়া বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে দুমকি থানায় মামলা দায়ের করেন। দুমকি থানা পুলিশ আসামি শাকিব মুন্সি ও সিফাত মুন্সিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। তারা কারাগারে রয়েছে। ২৬ এপ্রিল রাত ১০টার দিকে রাজধানীর শেখেরটেকে ৬নং রোডে ভাড়া বাসায় গলায় ফাসঁরত ঝুলন্ত অবস্থায় লামিয়া আক্তারকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গ্রামের বাড়িতে বাবার কবরের পাশেই লামিয়া আক্তারকে দাফন করা হয়।

মেয়ের দাফনের পর মানসিকভাবে ভেঙে পড়ায় রাতেই তার মা মোসা. রুমা বেগমকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে তার মায়ের মানসিক ও শারীরিক অবস্থার বিষয়টিকে গুরুত্ব দিয়ে মোসা. রুমা বেগমের জন্য সরকারি ব্যবস্থাপনায় পেশাদার কাউন্সেলিং নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত। গত ৫ মে পটুয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইউসুফ হোসেন এ মানবিক আদেশ প্রদান করেন। সর্বশেষ ১১ মে বরিশাল থেকে চার্জশিটভুক্ত পলাতক আসামি ইমরান মুন্সিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews