1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 1:05 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

মানবাধিকার ও আইনি সহায়তা দিয়ে অধিকার বঞ্চিতদের অধিকার রক্ষার পথেই এগিয়ে যাচ্ছে “হিউম্যানিটি’স ওয়ালস পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি” (মানবতার দেয়াল)।

  • সময়: Sunday, May 11, 2025
  • 135 View

সোহাগ হাসান রানাঃ

মানবাধিকার ও আইনি সহায়তা দিয়ে অধিকার বঞ্চিতদের অধিকার রক্ষার পথেই এগিয়ে যাচ্ছে “হিউম্যানিটি’স ওয়ালস পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি” (মানবতার দেয়াল)

সারাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সামাজিক ন্যায়বিচারের লক্ষ্যে দিন দিন আস্হা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে “হিউম্যানিটি’স ওয়ালস পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি” (মানবতার দেয়াল)।

এটি একটি জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী, আইন সহায়তা ও মানবাধিকার সংস্থা। যাহা প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের প্রতিটি স্তরে নারীর নিরাপত্তা, বিচারহীনতা, শিশু শ্রম , শিশু অধিকার বাস্তবায়ন, যৌতুক প্রথা, সামাজিক বনায়ন ও দরিদ্র অসহায় দুস্থ মানুষের পাঁশে থাকা সহ জনসচেতনতা তৈরী এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

সংস্থাটির চেয়ারম্যান এমএসএ রেজা ও সংস্থার মহাসচিব শহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন,
” হিউম্যানিটি’স ওয়ালস পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি “(মানবতার দেয়াল) কেবল মাত্র একটি প্রতিষ্ঠানই নয়, এটি একটি স্বেচ্ছাসেবী সংস্হা যা সমাজের সুবিধা বঞ্চিত গন মানুষের পাঁশে থেকে তাদেরকে সাহসী হিসেবে গড়ে তোলে।
এই সংস্থার মূল ভিত্তি হচ্ছে, দূর্নীতি মুক্ত সমাজ গঠন।
যেখানে নারী, পুরুষ, শিশু সহ সমাজের কোনো শ্রেণীর মানুষই অবহেলিত বা নির্যাতিত হবে না। আমরা একটি সাহসী, মানবিক ও সুবিচার ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই।

তাঁরা আরও বলেন, মানবাধিকার সংগঠন হিসেবে ” হিউম্যানিটি’স ওয়ালস পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি” (মানবতার দেয়াল) এর মূল লক্ষ্য হচ্ছে নারী, পুরুষ, শিশু ও সমাজের অধিকার বঞ্চিতদের অধিকার রক্ষা, ধর্ষণ, যৌন হয়রানি, যৌতুক বিরোধী বাল্য বিবাহ ও মানবপাচার প্রতিরোধ এবং বিচারহীনতার পাঁশে থেকে মিথ্যা হয়রানি থেকে মুক্তি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়তা করা। এবং গুম, খুন, পুলিশের হয়রানি, মিথ্যা মামলার বিরুদ্ধে জনগণের পাশে দাঁড়িয়ে, বিচারপ্রার্থী জনগণকে বিনামূল্যে আইনি সহায়তা ও পরামর্শ প্রদান করা।

তাঁরা যৌথ বিবৃতিতে তাঁদের সংস্থার আগামি পরিকল্পনার কথা বলতে গিয়ে জানান,দেশব্যাপী আমাদের সংস্থার একটি করে “মানবাধিকার সেল” গঠন করে জেলা ও বিভাগীয় পর্যায়ে শক্তিশালী কাঠামো গড়ে তুলবো। পাশাপাশি থাকবে ২৪ ঘণ্টার হেল্পলাইন ও অনলাইন সুবিধা ব্যবস্থা। সংস্থার পক্ষ থেকে থাকবে প্রতিটি জেলায় আইনজীবী, মানবাধিকারকর্মী ও গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে গঠিত শক্তিশালী ” আইন সহায়তা কমিটি”।
যেখান থেকে ভুক্তভোগীরা পাবেন জরুরি আইনি সহায়তা।

দেশের সকল অধিকার বঞ্চিতদের উদ্দেশ্যে সংস্থাটির চেয়ারম্যান এমএসএ রেজা ও মহাসচিব শহিদুল ইসলাম বলেন,”হিউম্যানিটি’স ওয়ালস পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি” ( মানবতার দেয়াল) ভয়ভীতির উর্দ্ধে উঠে অধিকার বঞ্চিতদের অধিকার আদায়ের জন্য কাজ করবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কেউ তার অধিকার ফিরে পাওয়ার জন্য চুপ থাকবে না, কেউ হারিয়ে যাবে না, কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না।
মানুষের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য, অধিকার বঞ্চিতদের অধিকার ফিরিয়ে দেয়া ও সারা দেশে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ” হিউম্যানিটি’স ওয়ালস পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি “(মানবতার দেয়াল) থাকবে প্রথম সারিতে ইনশাআল্লাহ।”আপনাদের যেকোনো সমস্যার আইনি সহায়তার জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে। আপনাদের অভিযোগ পাঠাতে পারেন সংস্থার ইমেইলে humanityswalls71@gmail.com। অথবা ০১৭১২৩৪০০৪৭ এবং ০১৭৪৬৮০৮৩২২ এই নাম্বারে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews