1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 1, 2026, 6:45 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

যৌথবাহিনী পরিচয়ে ডাকাতি, তিনজন রিমান্ডে

  • সময়: Thursday, January 23, 2025
  • 88 View

যৌথ বাহিনীর পরিচয়ে রাজধানীর গুলশানে ব্যবসায়ীর বাসা থেকে ডাকাতির অভিযোগে গ্রেফতার তিন আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার আসামিদের আদালতে উপস্থিত করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা প্রত্যেক আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-ময়মনসিংহের নান্দাইল থানার জাহাঙ্গীরপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মোসাইফুল ইসলাম সবুজ (৪২), পটুয়াখালী সদরের টেংরাখালী বন্দরপুর গ্রামের মৃত আব্দুল কাদের হাওলাদারের ছেলে মো. খোকন হাওলাদার সিদ্দিক (৪২) ও লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দক্ষিণ জাওরানী গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে মো. সঙ্গীন মিয়া (১৯)।মামলা সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি রাত ১১টা ৩০ মিনিটের সময় গুলশান থানাধীন ২৯ নম্বর রোডে খাদ্যদ্রব্য আমদানিকারক ব্যবসায়ী জসিম উদ্দিনের বাসায় অজ্ঞাতনামা ১০-১২ জন লোক তিনটি গাড়ি নিয়ে প্রবেশ করে। তারা নিজেদের যৌথ বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেয়। এসময় ডিজিএফআই কর্মকর্তা মেজর মামুন পরিচয়ে এক ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে জসিম উদ্দিনের কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করে।একপর্যায়ে ডাকাতরা ব্যবসায়ী জসিমের কয়েকটি ফ্ল্যাট তল্লাশি করে ১১২ ভরি স্বর্ণ, মূল্যবান তিনটি রোলেক্স ঘড়ি, তিনটি দামি সানগ্লাসসহ সর্বমোট ২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews