1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 3:36 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

শিলাইদহে নবীন-প্রবীণ চিত্রশিল্লীদের মিলন মেলা

  • সময়: Friday, January 10, 2025
  • 69 View

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীর পাড়ে অবস্থিত। কুঠিবাড়ির সামনে ফাঁকা মাঠে মুক্তমঞ্চ। মঞ্চের পূর্ব-দক্ষিণপাশে রয়েছে বড় বড় গাছ। গাছে ত্রিপলে রং-তুলি ও কাগজ নিয়ে বসেছেন অন্তত ৮৩ জন নানা বয়সী শিক্ষার্থী।আর তাদের ঘিরে চেয়ার টেবিলে রং-তুলি আর কাগজ নিয়ে দাঁড়িয়ে-বসে আছেন রাজশাহী, কুষ্টিয়া ইসলামী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও অন্তত ২৭ জন শিক্ষক ও শিক্ষার্থী। তারা জুলাই বিপ্লব, গ্রামীণ জীবনের চিত্র, রবীন্দ্র কুঠিবাড়ি, নদীসহ নানান ছবি আঁকছেন। আর এই দৃশ্য উপভোগ করার জন্য রয়েছেন অভিভাবক ও উৎসুক জনতাও। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সরেজমিন গিয়ে এ চিত্র দেখা যায়।শীতের সকালে রবীন্দ্র কুঠিবাড়ি চত্ত্বরে যেন বসেছে নবীন-প্রবীণ চিত্রশিল্পীদের মিলন মেলা। তারা আপন মনে রং তুলির ছোঁয়ায় চিত্রের নির্মাণ করছেন।
ছবি আঁকলে মন ভাল থাকে বলে জানায় কুমারখালী সরকারি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রিনি সাহা। তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে ছবি আঁকতে পেরে আনন্দিত।খুব ভাল লাগছে।
সাংস্কৃতিক জনপদে ছবি আঁকতে আসতে পেরে আনন্দিত বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পেইন্ট পিকিং বিভাগের অধ্যাপক মো. আনিসুজ্জামান।কুঠিবাড়িতে নবীন-প্রবীণ শিল্পীদের মিলন মেলা বসেছে। শিশুরা বড়দের আঁকা দেখে শিখতে পারছে। চমৎকার এ আয়োজনের মধ্যদিয়ে শিশু শিল্পের বিপ্লব ঘটবে।নতুন প্রজন্মের জন্য সারাদেশে এমন আয়োজন দরকার।

জানা গেছে, শিশু শিল্পীদের উৎসাহ প্রদানে এবং মেধা বিকাশের লক্ষ্যে রবীন্দ্র কুঠিবাড়িতে দুইদিন ব্যাপী আর্ট ক্যাম্পের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ড. নাসের ফাউন্ডেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও আর্ট বাংলার সহযোগীতায় শুক্রবারসকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজাহারুল ইসলাম চঞ্চল। ড. নাসের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বেকার্সফিল্ড ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগের চেয়ারপার্সন ড. মো. আবু নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক ও আর্ট বাংলা ফাউন্ডেশনের মহাপরিচালক হারুন অর রশিদ টুটুক। আগামীকাল শনিবার কুঠিবাড়ি চত্বরে আর্ট ক্যাম্প শেষ হবে এবং বিকেল ৩টা থেকে কুমারখালী পাবলিকলাইব্রেরিতে শুরু হবে সাতদিন ব্যাপী চিত্র প্রদর্শনী অনুষ্ঠান। চলবে ১৮ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত।
এ বিষয়ে ড. নাসের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. মো. আবু নাসের বলেন, শিশু ও নতুন শিল্পীদের উৎসাহ প্রদান এবং মেধা বিকাশের জন্য দুইদিন ব্যাপী আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন স্কুল, কলেজ, রাজশাহী, ইসলামী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ১১০ জন শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।
ছবি আঁকা এক ধরনের সৃষ্টিশীল আন্দোলন বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজাহারুল ইসলাম চঞ্চল। তিনি বলেন, ছবিআঁকার মধ্যদিয়ে মনোগত বিকাশ ঘটে। শিল্প, সাহিত্যের বিপ্লবের পাশাপাশি দেশের উন্নয়ন হয়। সারাদেশে ছড়িয়ে পড়ুক এ আন্দোলন।


0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews