1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 5:11 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

গাজীপুরের কালিয়াকৈরে বিয়ের ৪ দিন পর বরের আত্মহত্যা

  • সময়: Thursday, January 9, 2025
  • 124 View

গাজীপুরের কালিয়াকৈরে বিয়ের ৪ দিন পর বর সিয়াম ঘরের ধর্ণার সাথে গলায় উর্না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বুধবার সকালে উপজেলার জানের চালা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জানের চালা গ্রামের রতন মিয়ার মেয়ে রুমার সাথে একই গ্রামের আবু সাঈদের ছেলে সিয়ামের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে গত রবিবার দিন তারা পরিবারের অমতে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঘর সংসার শুরু করে।রুমাকে বাড়িতে রেখে সিয়ামের বাবা-মা স্থানীয় একটি কারখানায় কাজ করতে যায়। কারখানার কাজ শেষে সকাল সাড়ে ৯টার দিকে তারা বাড়িতে খেতে আসে। এ সময় দেখতে পায় ঘরের বাইরে পুত্রবধূ রুমা একা বসে আছে। সিয়ামকে না পেয়ে তারা ঘরের ভিতর প্রবেশ করে দেখতে পায় ঘরের ধর্ণার সাথে গলায় উর্না পেচানো অবস্থায় সিয়াম ঝুলে আছে।এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের ধর্ণা থেকে সিয়ামকে নামিয়ে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ হাসপাতাল থেকে সিয়ামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালিয়াকৈর থানার উপ-পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।  

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews