1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 5:11 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

মির্জাপুরে একজনকে কুপিয়ে আহত

  • সময়: Tuesday, January 7, 2025
  • 87 View

টাঙ্গাইলের মির্জাপুরে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিনিয়র সেলস মেডিকেল অফিসার গুল রায়হানকে (৩৮) কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। টাঙ্গাইল সদর হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

এ ঘটনায় সোমবার রাতে হামলার সঙ্গে জড়িত সোলায়মান হোসেনসহ অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে মির্জাপুর থানায় একটি মামলা করা হয়। আহত গুল রায়হান রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।জানা গেছে, গুল রায়হান উপজেলা সদরের বাইমহাটি ছাপড়া মসজিদ সংলগ্ন আতোয়ার রহমানের বাড়ির পাঁচ তলায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন। ওই বাড়ির একই তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন টাঙ্গাইল সদরের করটিয়া বেপারীপাড়ার আজাহার হোসেনের ছেলে সোলায়মান হোসেন (৩০)।

মামলার বিবরণে জানা যায়, প্রতিবেশী সোলাইমান হোসেন প্রায়ই তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। বিষয়টি প্রতিবেশী ভাড়াটিয়ারা বাড়ির মালিককে জানান।এতে বাড়ির মালিক সোলাইমানকে বাড়ি ছাড়ার তাগিদ দিলে গত ৩১ ডিসেম্বর তিনি ভাড়া বাড়ি ছাড়তে বাধ্য হন। বাড়ি ছাড়ার বিষয়ে গুল রায়হানের হাত রয়েছে, এই সন্দেহে গত ২ জানুয়ারি দুপুরে ফোন করে সোলাইমান তাকে ডেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ডের পূর্বপাশে ব্রিজের কাছে নিয়ে যান।

পরে সেখানে সোলাইমান ও তার এক সহযোগী মিলে গুল রায়হানের উপর হামলা চালান। হামলাকারী সোলাইমান ধারালো অস্ত্র দিয়ে গুল রায়হানের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে।মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধারালো অস্ত্রের আঘাতে গুল রায়হানের মাথা আঘাতপ্রাপ্ত হয়েছে। আসামিদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews