সৌদি আরবে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড তৈরি হয়েছিল ১৯৯২ সালের শীতকালে। ওই বছর জানুয়ারি মাসে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর হাইলে তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস ৯.৩ ডিগ্রি সেলসিয়াসে, যা ছিল অত্যন্ত বিরল। পুরো সপ্তাহে তাপমাত্রা মাইনাস ৪.৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছিল।
গত ডিসেম্বরের ২০ তারিখের পর থেকে এখন পর্যন্ত দেশটির আবহাওয়ার যে পরিস্থিতি, তাতে ৩৩ বছর আগের সেই রেকর্ড ভেঙে যাওয়ার পরিস্থিতি দেখা দিয়েছে।

Leave a Reply