1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
July 6, 2026, 12:34 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ, তবুও ব্যবস্থা না নিয়ে সংবাদটিকে “ভুয়া প্রচার” আখ্যা দিয়ে লিখিত অভিযোগ চান এসিল্যান্ড উখিয়ায় ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার দেশব্যাপী আজ প্রতিবাদ মিছিল করবে যুবদল ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন নিজের ভুলেই কোতোয়ালি থানার সামনে আটক ফুলপুরের আ’লীগ নেতা। সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমামের বিরুদ্ধে বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাঁর দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরে আজ মালয়েশিয়ায় আগমন করছেন। এই সফরকে বাংলাদেশের নতুন সরকারের প্রথম আন্তর্জাতিক কূটনৈতিক সফর হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চীনের ৪ বৈশ্বিক উদ্যোগে যুক্ত হচ্ছে বাংলাদেশ, ভূরাজনীতিতে বাড়বে গুরুত্ব ২৫ কোটি গাছ রোপণের কার্বন ক্রেডিট বিক্রি করে বিলিয়ন ডলার আয় করতে পারে বাংলাদেশ জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

রাজবাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি

  • সময়: Friday, January 3, 2025
  • 70 View

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজারের ব্যবসায়ী শেখ গোলাম রেজা বাবলুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। শেখ গোলাম রেজা বানিবহ বাজারে ধান, চাউল ও ভূষিমালের ব্যবসা করতেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে বানিবহ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নিজ বসতবাড়িতে ১৫-২০ জনের ডাকাত দল ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে নেয়। ডাকাতির খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।আজ শুক্রবার সকালে গোলাম রেজার ভাই শেখ গোলাম মোস্তাফা বাচ্চু এই তথ্য নিশ্চিত করেছেন।

শেখ গোলাম মোস্তফা বাচ্চু বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে ১৫-২০ জনের সশস্ত্র ডাকাত কলাপসিবল গেটের তালা এবং দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় আমার ভাইয়ের স্ত্রী ঝর্ণা বেগম (৬০) কে পিটিয়ে আহত করে। এরপর ঘরের সবাইকে বেঁধে ফেলে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে যায়।পরে ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, ঘটনার সংবাদের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews