1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 2:31 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

ব্যবসায়ীকে ইটের আঘাতে হত্যা

  • সময়: Friday, January 3, 2025
  • 75 View

গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় ওষুধ ব্যবসায়ী হাসিবুল ইসলামের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কেওয়া পশ্চিমখ  গ্রামের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. হাসিবুল ইসলাম (৪০) বরিশাল জেলার বানারীপাড়া থানার ইলুহার গ্রামের মো. আবদুল হাইয়ের ছেলে। তিনি পরিবার নিয়ে উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মসজিদ মোড় এলাকায় বসবাস করার পাশাপাশি ওষুধ বিক্রির ব্যবসা করতেন।এ সময় কিশোর গ্যাং সদস্যদের হামলায় আহত হন নিহতের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), শ্যালকের স্ত্রী সালমা আক্তার (২৭), শ্যালক হানিফ (২৯) ও চালক জাহিদুল ইসলাম শিমুল (৩৫)। এ ঘটনায় অন্তর ও রোমান নামে দুজনকে আটক করেছে পুলিশ। নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বলেন, স্বামী-সন্তান নিয়ে আমি শ্রীপুরের কেওয়া পশ্চিমখ  গ্রামের মসজিদ মোড় এলাকায় বাবার বাড়িতে বসবাস করি। আমার স্বামী মসজিদ মোড় এলাকায় ফার্মেসি ব্যবসা করতেন।বুধবার আমরা ঢাকায় যাই। ঢাকার কাজ শেষে রওনা করে রাত ২টার দিকে প্রাইভেট কারে শ্রীপুরের বাসার সামনে এসে নামি। নামামাত্রই দেখতে পাই ৮-১০ জন কিশোর রাস্তায় হইচই করছে। আমরা গাড়ি থেকে যখন ব্যাগগুলো নামাচ্ছি, তখন তারা আমাদের সামনে এসে এত রাতে কোথা থেকে এসেছি তা জানতে চায়।এ সময় তাদের চলে যেতে অনুরোধ করলে তারা অকথ্য ভাষা ব্যবহার করতে থাকে। এ অবস্থায় আমার স্বামীর সঙ্গে তাদের বাগ্বিত া হয়। বাগ্বিত ার একপর্যায়ে তারা আমার স্বামীকে মারধর করে। গাড়ির চালক শিমুল এগিয়ে এলে তাকেও মারধর করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির ভিতরে চলে গেলে সন্ত্রাসীরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আমার স্বামী হাসিবুলকে ইট দিয়ে আঘাত করে এবং মারধর করে চলে যায়।মারধরের একপর্যায়ে স্বামী হাসিবুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে আল-হেরা হাসপাতালে নিয়ে যান।

 সেখানে কর্তব্যরত চিকিৎসক শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।একই সময় কিশোর গ্যাং সদস্যরা স্বর্ণালঙ্কার ও দামি জিনিসপত্র লুট করে নিয়ে যায়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বলেন, রাত সোয়া ৩টার দিকে মৃত অবস্থায় হাসিবুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন ম ল বলেন, নিহত হাসিবুল ঢাকায় শ্বশুরবাড়ি বেড়ানো শেষে রাতে মাওনা বাসায় ফেরার পরপরই হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেন। লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। পলাতক রুবেলসহ বাকিদের আটকের চেষ্টা চলছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews