শীতে কাহিল হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষ। গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। কুয়াশার সাথে হিমেল বাতাসে শীতকষ্টে পড়েছে মানুষজন। গত তিনদিন ধরে দেখা মিলছে না সূর্যেরও।ফলে ঠাণ্ঠার প্রকোপ কমছে না।
বৃহস্পতিবার সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। তবে তাপমাত্রা বেশি থাকলেও ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় ঠাণ্ডার পরিমাণ ছিল অতিমাত্রায়। কনকনে ঠাণ্ডায় শীতকষ্টে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষগুলো।

Leave a Reply