রাজশাহীতে গভীর নলকূপের অপারেটর নিয়োগে অনিয়মের অভিযোগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বিভিন্ন অফিসের সামনে বিক্ষোভ করেছেন কৃষকরা। এছাড়া বেশ কয়েকটি উপজেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টা থেকে কৃষকরা বিক্ষোভ করেন। এসময় উপজেলা কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান।দুপুরের পর সেনাবাহিনীর হস্তক্ষেপে তালা খুলে দেওয়া হয়।
গভীর নলকূপে নতুন করে অপারেটর নিয়োগ বাতিল, সেচ ঘণ্টা কমানোর প্রতিবাদে উচ্চ আদালতে মামলা করেন এক কৃষক। আদালত ৬ জানুয়ারি পর্যন্ত অপারেটর নিয়োগে স্থগিতাদেশ দেন। আদালতের নির্দেশনা না মেনে বিএমডিএ কর্তৃপক্ষ অপারেটর নিয়োগ দিচ্ছে, এমন অভিযোগে জেলাজুড়ে বিক্ষোভ করেছেন কৃষকরা।

Leave a Reply