ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য বাণিজ্য মেলার (ডিআইটিএফ) ২৯তম আসরের পর্দা উঠছে আজ। এই মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।

Leave a Reply