ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে মহাখালী ফ্লাইওভারের নিচে মো. শাহজাহান (২২) নামে এক কারখানা কর্মীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় কুমিল্লা-৮ আসনের সাবেক এমপি নাসিমুল আলম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তাকে মামলায় গ্রেফতার দেখানোসহ কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক ইয়াছির আরাফাত।

Leave a Reply