মেহেরপুরে চাঞ্চল্যকর তাসলিমা খাতুন হত্যা মামলার দুইজন আসামিকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। গ্রেফতার ব্যক্তিরা হলেন-মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের মৃত খোদা বক্সের ছেলে শরিফ উদ্দীন (৬৫) ও তার ছেলে সবুজ হোসেন (২৯)।
শনিবার বিকালে র্যাব-১২ এর মেহেরপুরের (গাংনী) ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ উল্লাহর নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।র্যাব-১২ এর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ উল্লাহ জানান, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের তাসলিমা খাতুনের ক্ষত-বিক্ষত লাশ বাড়ির পাশের একটি বিলের কচুরিপানার ভেতর থেকে উদ্ধার করে সদর থানা পুলিশের একটি দল।

Leave a Reply