1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:43 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

শাহরাস্তির খিলা  খাল ভাসমান পাম্প সেচ প্রকল্প উদ্বোধনী উপলক্ষে  কৃষক ও ম্যানেজারদের মতবিনিময় 

  • সময়: Saturday, December 28, 2024
  • 86 View

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সর্ববৃহৎ সেচ প্রকল্প  খিলা খাল ভাসমান পাম্প সেচ প্রকল্প চালুর বিষয়ে কৃষক ও ম্যানেজারদের এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর (সোমবার) বিকাল সাড়ে তিনটায় উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন,   শাহরাস্তি উপজেলা সেচ কমিটি সাবেক পাম্প ম্যানেজার মাসুদ আলমকে  বাদ দিয়ে মোঃ সাইফুল ইসলাম দিদারকে নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এ বিষয়ে  উপজেলা সেচ কমিটি জানায়, সাবেক ম্যানেজার মাসুদ বিদ্যুৎ বিল খেলাপী, বিএডিসি সেচ নিকট বকেয়া থাকায় পুরাতন ম্যানেজারকে বাদ দেয়া হয়েছে। নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান, টেকনিক্যাল মেরামত শেষে ২৫ ডিসেম্বরের খিলা খাল সেচ প্রকল্পটি চালু হওয়ার কথা রয়েছে। 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেচ পাম্পের নবাগত ম্যানেজার সাইফুল ইসলাম দিদার।

রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের যুবদল সভাপতি  মোঃ মাহবুব আলমের সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।  সভায়  সেচ প্রকল্পের আওতায় আবাদি জমির মালিক-কৃষক এবং সেচ প্রকল্পের ম্যানেজারগন উপস্থিত ছিলেন। 

উক্ত অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো:  ফখরুল ইসলাম বিলাস। প্রধান  অতিথি তাঁর বক্তব্যে বলেন,  খিলা খাল সেচ প্রকল্পের কৃষি কাজ সুচারুভাবে চলুক। তাই এই সেচ প্রকল্প সুচারুভাবে পরিচালনার জন্য তিনি ব্যক্তিগতভাবে নিজের তহবিল হতে ৫ লক্ষ টাকা অনুদান হিসেবে প্রদান করবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খিলা খাল ভাসমান সেচ প্রকল্পের কেন্দ্রীয় ম্যানেজার সাইফুল ইসলাম দিদার, সমাজ সেবক মনিরুল ইসলাম (মনির), শাখা ম্যানেজার কুতুব উদ্দিন, বিজয়পুরের শাখা ম্যানেজার আবু সাইদ, উল্লাশ্বরের ম্যানেজার বাবুল, লাকসাম‌-মনোহরগঞ্জ অঞ্চলের ম্যানেজার জোবায়ের হোসেন,বাংলাইশ  গ্ৰামের কৃষক আবদুল মোতালেব, রশিদপুর গ্ৰামের কৃষক কুতুব উদ্দিন, কৃষক আবদুর রহিম বাদশা ,কৃষক আবুল বাশার, বেরকী গ্ৰামের কৃষক আবদুর রহিম, কৃষক হেমায়েতুল ইসলাম  সুমন প্রমুখ। 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews