বিশেষ প্রতিনিধি :অসীম সাহসীকতা ও বীরত্ব, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা,কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদান রেখে সরকারের দেওয়া অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করে চলছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ।জানা যায় তিনি নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে যোগদানের পর থেকেই সৎ সাহসীকতার মাধ্যমে তার আওতাধীন থানার অফিসারদের বিভিন্ন এলাকার অনিয়ম,অপরাধ,মাদক,ছিনতাই,চাঁদাবাজি,অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী,ইভটিজিং,নারী ও শিশু নির্যাতন দমন সহ সকল ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানে থেকে বেতার বার্তার মাধ্যমে দিক নির্দেশনা দিয়ে চলছেন ।তার এমন কাজে সর্বত্রের মানুষ বেশ আনন্দিত।সকল ধরনের অপরাধ দমনে রয়েছেন কঠোর অবস্থানে।অপরাধ দমনে চ্যালেঞ্জ হিসেবে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা নিয়ে দায়িত্ব পালন করে চলছেন (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ।তিনি তার আওতাধীন থানা দালাল মুক্ত করা সহ থানায় সর্ব-সাধারণের প্রবেশাধিকার নিশ্চিত করেছেন।থানায় জিডি বা মামলা করতে কোন টাকা লাগে না এমন প্রচার -প্রচারনা করে তিনি জনগনকে বুজাতে সক্ষম হয়েছেন থানায় আইনি সেবা পেতে কোন টাকা লাগে না।নিউমার্কেট থানায় আগত একাধিক আইনি সেবা গ্রহনকারীদের সাথে কথা বললে তারা বলেন দেশের প্রতিটি থানায় যদি সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ স্যার এর মত সৎ সাহসী কর্মকর্তা থাকেন তাহলে দেশের পুলিশের প্রতি মানুষের খারাপ ধারনা পাল্টে যাবে। আমরা চাই সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ স্যার দীর্ঘদিন ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করুক।এমন সৎ সাহসীবান কর্মকর্তাকে পেয়ে আনন্দিত জনগন।

Leave a Reply