বিশেষ প্রতিনিধি : চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সৎ সাহসীবান দায়িত্বশীল অতিরিক্ত জেলা প্রশাসক মো:মোস্তাফিজুর রহমানকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।জানা যায় তিনি চাঁদপুর জেলায় ইতিপূর্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এবং রাজস্ব হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তার উর্ধতন কর্মকর্তাদের নজর কাড়তে সক্ষম হয়েছেন।বর্তমানে তাকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে দায়িত্ব দেওয়ায় জনগন আনন্দিত হয়।কেননা এই সৎ সাহসী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান দায়িত্ব পালনকালে তার নজরে আসা ঘটে যাওয়া ঘটনা তাৎক্ষনিক আমলে নিয়ে ব্যবস্থা নেন।এছাড়া জেলা প্রশাসনের যে কোন সভার নেতৃত্ব দেন।অফিস সময়ের বাহিরেও তিনি জনগনের কাংখিত সেবা নিশ্চিত করতে দিন রাত এক করে ঘাম ঝরা পরিশ্রম করে এগিয়ে নিয়ে গেছেন চাঁদপুর জেলা প্রশাসকের সুনাম।কখনো তাকে অতিরিক্ত দায়িত্ব পালন হিসেবেও দেখা যেত সেখানেও তিনি থেমে ছিলেন না নিয়েছিলেন নানা উদ্যোগ সম্প্রতি শাহরাস্তি উপজেলার পৌরসভার প্রসাশক হিসেবে তাকে দায়িত্ব পালনে দেখা গেছে।সেখানে তার নিয়মিত পরিদর্শন সহ কাজের অগ্রগতি দেখার মত ছিল।জনগন বলছে তিনি দায়িত্ব পালনে খুবই আন্তরিক। বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন তার সু-যোগ্য নেতৃত্বের মাধ্যমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে মো:মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব প্রদান করায় জনগন তার ভূয়সী প্রশংসা করে।মো:মোস্তাফিজুর রহমান তিনি পূর্বের মত দায়িত্ব পালনের মাধ্যমে সেবার মান আরো এগিয়ে নিবেন এই প্রত্যাশা জনগনের।

Leave a Reply