বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত বিধানটি বাতিল করা হয়েছে। আগের বিদ্যমান আইন অনুসারে, ৬৭ বছরের বেশি বয়সী কারও গভর্নর হওয়ার সুযোগ ছিল না।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এতে সভাপতিত্ব করেন।

Leave a Reply