1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:22 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

ফায়ার সার্ভিস কর্মকর্তার সাথে পুলিশ পরিদর্শকের অশোভনীয় আচরণের ভিডিও ভাইরাল

  • সময়: Thursday, August 1, 2024
  • 206 View

স্থানীয় প্রতিনিধিঃ সম্প্রতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কুমিল্লা জেলা কর্মকর্তার সাথে অশোভনীয় আচরণের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, অগ্নিনির্বাপণকালে ফায়ার সার্ভিসের ৭ম গ্রেডের একজন জেলা কর্মকর্তার সাথে পুলিশের ৯ম গ্রেডের একজন কর্মকর্তা এবং তার নেতৃত্বে কয়েকজন কনস্টেবল অসৌজন্যমূলক আচরণ করছেন।

জানা গেছে, গত ১৮ জুলাই ২০২৪ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে কুমিল্লার কোর্টবাড়ী এলাকায় বিসমিল্লাহ ফ্যাক্টরির সামনের রাস্তায় হেনস্তার এই ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীগণ একটি আগুন নেভাতে গিয়ে এই হেনস্তার শিকার হন। ভিডিওতে দেখা যায়, এ সময় অগ্নিনির্বাপণে নেতৃত্বদানকারী ফায়ার সার্ভিসের কুমিল্লা জেলার সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়াকে ফিরোজ হোসাইন নামের পুলিশের একজন পরিদর্শক ও তার নেতৃত্বে কয়েকজন কনস্টেবল গায়ে হাত দিচ্ছেন, বুকে ধাক্কা দিচ্ছেন, উচ্চস্বরে ধমকাচ্ছেন। কি কারণে এমন অনভিপ্রেত ঘটনা ঘটলো জানতে চাইলেও এ বিষয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের দায়িত্বশীল কেউ গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছেন, আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়ি কোটা আন্দোলনকারীদের বাধার মুখে পড়ে। ফলে ফায়ার সার্ভিসের লোকজন সেখান থেকে ফিরে গিয়ে বিকল্প পথে ঘটনাস্থলে পৌঁছায়। এ কারণে ফায়ার সার্ভিসের অগ্নিদুর্ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হলে পুলিশ সদস্যরা চড়াও হয়ে এ ঘটনা ঘটান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওর কমেন্ট বক্সে এমন অশোভন আচরণের নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন সাধারণ জনগণ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews