বিশেষ প্রতিনিধি :যৌতুক নিরোধ আইনের ৩ ধারার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ মেহেদী হাসান পিতা-মৃত মোহাম্মদ আলী প্রঃ আলী হোসেন সাং-দৈয়রা (মজুমদার বাড়ী) থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুরকে বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ।জানা যায় ৩০/০৬/২০২৪ ইং তারিখে শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন এর নেতৃত্বে তার দিক-নিদের্শনায় এসআই (নিঃ)/মোঃ মহসীন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স সহ সিআর-১২০/২৪ (বাঞ্চারামপুর) যৌতুক নিরোধ আইনের ৩ এর ওয়ারেন্টভুক্ত আসামীকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশে যাওয়ার পথে ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করে।উল্লেখ্য অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন যোগদান করার পর থেকে এমন আরো অনেক আসামিকে তার সৎ সাহসীকতার নেতৃত্বে গ্রেফতার করে প্রশংসিত হয়েছেন।থানার চৌকস অফিসারদের দিয়ে নিয়মতি অপরাধ দমনে অভিযান পরিচালনা করে চলছেন।তিনি দায়িত্ব পালনে এতটাই আন্তরিক যে থানায় কোন ওয়ারেন্ট আসা মাত্র গ্রেফতার অভিযান পরিচালনা করেন। আসামি তার থানা এলাকার বাহিরে থাকলেও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি গ্রেফতার করে থাকেন।থানার নিয়মিত মামলার আসামি সহ সকল ধরনের অপরাধ দমনে চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম,পিপিএম) এর দিক নির্দেশনায় আইন শৃংখলা নিয়ন্ত্রনে সাহসীকতার সঙ্গে একের পর এক চমক দেখিয়ে চলছেন।

Leave a Reply