বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুর জেলার শাহরাস্তির ও হাজীগঞ্জের উন্নয়নের ধারাবাহিক উদ্বোধনে খুঁশি ও আনন্দিত এলাকাবাসী। তিনি অগণিত রাস্তা ব্রিজ কালভার্ট সহ ব্যপক উন্নয়নের কাজ করেছেন। এলাকার মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ও নির্মূলে রয়েছে তার ব্যাপক অবদান। নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার আদায়ে তার বলিষ্ঠ ভুমিকা রয়েছে। এছাড়াও এলাকার গরিব-দুঃখী অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভুমিকা রাখছেন। তিনি উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন। আগামী নির্বাচনে এলাকার সর্বস্তরের জনগণ তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে জানান এলাকাবাসী। ১৩ জানুয়ারী ২০২৩ শুক্রবার শাহরাস্তির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং শাহরাস্তি উপজেলার কেশরাঙ্গা সরকারি প্রাথমকি বিদ্যালয়ে শতর্বষর্পূতি অনুষ্ঠানে যোগদান করেন এবং হাজীগঞ্জ উপজলো ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজতি টি ২০ ক্রিকেট টুনামেন্টে যোগদান করেন। ১৪ জানুয়ারী ২০২৩ সূচীপাড়া উচ্চ বিদ্যালয় ও চিতোষী ড্রিগ্রি কলজ, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, ধামরা হতে ফেরুয়া কৃষ্ণপুর সড়ক ভিত্তি প্রস্তর স্থাপন এবং গর্ন্ধব্যপুর শ্যমলী গুচ্ছ গ্রাম সরকারী প্রাথমকি বিদ্যালয় নতুন ভবনের উদ্ধোধন করেন। স্কুল শিক্ষার্থী সহ এলাকার হাজার হাজার মানুষ রাস্তার দু -পাশে দাঁড়িয়ে মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপিকে ফুলের শুভেচ্ছা জানায়। শাহরাস্তিতে উদ্বোধনের অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগরে সংগ্রামী সাধারণ সম্পাদক জেড. এম. আনোয়ার হোসেন, চাঁদপুর জেলা পরিষদের সম্মানীত সদস্য জাকির হােসেন পাটোয়ারী, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র এবং পৗের আওয়ামীলীগের সভাপতি সহ আরও অনেক নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply