হাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।।
চাঁপাইনবাবগঞ্জে ১৪ জানুয়ারি শনিবার ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়ন সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে স্থানীয় শীতার্ত মানুষের মাঝে ১০০টি শীতবস্ত্র এবং সীমান্তবর্তী শীতার্ত মানুষের মাঝে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ৪০০টি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
অপরদিকে ব্যাটালিয়ন সদরের সম্মুখে স্থানীয় ১৮৩ জন অসুস্থ, গরীব, দুঃস্থদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ ও মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠানে নেতৃত্ব দেন রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিবিজিএম, পিএসসি এবং বেসামরিক মেডিকেল অফিসার ফুয়াদ কবির। সাথে ছিলেন ০৪ জন মেডিকেল সহকারী।
Leave a Reply