1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 1:26 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

রাজশাহীর মহানগরে বিএনপির গণ–অবস্থান কর্মসূচি শুরু

  • সময়: Wednesday, January 11, 2023
  • 212 View

রিপন আলী রাজশাহী ব্যুরো,

বুধবার বেলা ১১টায় নগরের মালোপাড়ায় ভুবনমোহন পার্কে এ কর্মসূচি শুরু হয় বুধবার বেলা ১১টায় নগরের মালোপাড়ায় ভুবনমোহন পার্কে এ কর্মসূচি শুরু হয়
রাজশাহীতে বিএনপির গণ-অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় নগরের মালোপাড়ায় ভুবনমোহন পার্কে এ কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

বেলা ১১টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত ও বিএনপির দলীয় সংগীতর মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এর আগে সকাল থেকেই রাজশাহী মহা নগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা ভুবনমোহন পার্কে জড়ো হতে থাকেন। তবে ভুবনমোহন পার্কের জায়গা ছোট হওয়ায় কর্মসূচিতে অংশ নেওয়া নেতা–কর্মীরা পার্কের বাইরের রাস্তায় অবস্থান নিয়েছেন।

বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট গত ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করেছে। আজকের গণ-অবস্থান তাদের দ্বিতীয় যুগপৎ কর্মসূচি। রাজশাহীর এ কর্মসূচিতে রাজশাহী বিভাগের আট জেলা থেকে নেতা-কর্মীরা উপস্থিত হবেন বলে জানা গেছে। তবে কর্মসূচিতে অংশ নিতে পুলিশি বা অন্য কোনো বাধার অভিযোগ এখনো পাওয়া যায়নি।

বেলা ১১টার পর থেকেই বিএনপির স্থানীয় ও বিভাগীয় নেতারা বক্তব্য দিতে শুরু করেন। এতে বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শাহীন শওকত বলেন, আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে পতন ঘটানো হবে। সরকার পতনের মাধ্যমে এই দেশের মানুষের মুক্তি মিলবে।

মঞ্চের সামনে বসা নিয়ে বিএনপির কর্মীরা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কিতে জড়ান মঞ্চের সামনে বসা নিয়ে বিএনপির কর্মীরা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কিতে জড়ান
তবে বেলা সোয়া ১১টার দিকে মঞ্চের সামনে বসা নিয়ে বিএনপির কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। তবে এ সময় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে সেখানে উপস্থিত নেতা–কর্মীরা উত্তেজিত কর্মীদের বুঝিয়ে শান্ত করেন।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলীর সভাপতিত্বে এ কর্মসূচিতে আরও উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির নেত্রী আসিফা আশরাফি পাপিয়া প্রমুখ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews