1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:45 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে সিরাজগঞ্জে শেষ হলো আঞ্চলিক ইজতেমা

  • সময়: Sunday, December 25, 2022
  • 351 View

রিপন আলী রাজশাহী ব্যুরো।।

সিরাজগঞ্জ জেলা তাবলিগ জামায়াতের আয়োজনে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে । আজ রবিবার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় ইজতেমা। পৌর এলাকার রানীগ্রাম মহল্লায় যমুনা নদীর তীরে এই ইজতেমা শুরু হয়। সকাল ১১ টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ করা হয় ইজতেমা । প্রায় ৫০ হাজার লোকসমাগম উপস্থিত আছেন বলে ধারণা করছেন ইজতেমা কমিটির সদস্যেরা।
যমুনা নদীর তীরের হার্ড পয়েন্ট এলাকায় প্রায় ৫০ বিঘা জমির ওপর ইজতেমার আয়োজন করা হয়েছে। যেখানে সিরাজগঞ্জ, রাজশাহী,পাবনা, বগুড়া, নাটোর, নওগাঁ, টাঙ্গাইল ও মাদারীপুর থেকে আসা মুসল্লিরা ইজতেমায় অংশগ্রহণ করেছেন। এছাড়া মালয়েশিয়া ও ভারত থেকে একদল ধর্মপ্রাণ মুসলমান ইতোমধ্যে ইজতেমা মাঠে এসেছেন।
সরেজমিনে দেখা যায়, ইজতেমার কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করতে সাজানো হয়েছে সুদীর্ঘ মাঠ। প্রায় ৫০ বিঘা জমির উপর মুসল্লিদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। ইজতেমা মাঠে ৬টি খিতরা তৈরি করা হয়েছে। প্রতিটি খিতরায় ৪০০ থেকে ৪৫০ জন লোক থাকতে পারবে। ২৫টি পয়েন্টে এ সকল খিতরায় মোট ৩৬০টি কক্ষ করা হয়েছে।

এছাড়াও মুসল্লিদের জন্য রাখা হয়েছে ১২৫টি শৌচাগার। মুসল্লিদের স্বাস্থ্যসেবা দিতে সার্বক্ষণিক দুটি মেডিকেল টিম রয়েছে। একইসাথে সার্বিক নিরাপত্তার জন্য বসানো হয়েছে পুলিশ ক্যাম্প।
সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, ইজতেমার জন্য সার্বিক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। একই সাথে ইজতেমায় পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। ইজতেমা চলাকালীন সময়ে পুলিশ ও র‌্যাবের টহল অব্যাহত ছিল বলেও জানান তিনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews