1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:46 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

পদ্মায় নিখোঁজ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

  • সময়: Saturday, December 24, 2022
  • 394 View

রিপন আলী রাজশাহী ব্যুরো।।

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে ব্যাংক কর্মকর্তা দম্পতি ডুবে যাওয়ার ঘটনায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা সালাহউদ্দিন কাদের রূপম (৩৮) এর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের রানীনগরের পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। এর আগে গত শুক্রবার দুপুরে নিখোঁজ হন এই ব্যাংক কর্মকর্তা। সালাহউদ্দিন রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লার বাসিন্দা। তিনি উত্তরা ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। আলাতুলী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, পদ্মা নদীতে জেলেদের বড়শিতে ওই ব্যাংক কর্মকর্তার লাশটি আটকে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল তার লাশটিকে উদ্ধার করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী সদর স্টেশনের সাব অফিসার নমির উদ্দিন বলেন, গতকাল শুক্রবার ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন ও তার স্ত্রী মানজুরি তানভীর নিশি পিকনিক করেত গিয়ে পদ্মায় ডুবে যান। মানজুরিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল নিশি’র মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পর থেকে সালাহউদ্দিন নিখোঁজ ছিলেন। দ্বিতীয় দিনের অভিযানে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে। দম্পতির ডুবে যাওয়ার স্থানটি পড়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমানায়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান বলেন; ফায়ার সার্ভিসের ডুবুরী দল নিখোঁজ ব্যংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে। আইননানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews