1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:45 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

হাইকোর্টের নির্দেশনার পরও বন্ধ হয়নি শতাধিক ইটভাটা

  • সময়: Tuesday, December 13, 2022
  • 280 View

রিপন আলী রাজশাহী ব্যুরো।।

চাঁপাইনবাবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই গত কয়েক বছরে গড়ে উঠেছে শতাধিক ইটভাটা। অবৈধ এসব ইটভাটা বন্ধে হাইকোর্ট নির্দেশ দিলেও তা মানা হচ্ছে না। বরং ইটের মৌসুম আসাতে ভাটাগুলোতে কাজ চলছে জোরেশোরে। আর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও দেখা যাচ্ছে না প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে। খবর সূত্রের, হাইকোর্ট গত ১৩ নভেম্বর অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা দিয়েছেন। আদালতের আদেশে বলা হয়, ৭ দিনের মধ্যে স্ব স্ব এলাকায় অবৈধ ইটভাটার কার্যক্রম ও জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বন্ধ করতে হবে। কিন্তু এক মাসেও আদালতের নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের কোনো অভিযানের খবর পাওয়া যায়নি। তবে গত রোববার (১১ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ইটভাটা বন্ধ নিয়ে আলোচনা হয়েছে। অভিযোগ রয়েছে, ইটভাটার চিমনি দিয়ে বের হওয়া কালো ধোঁয়ার কারণে পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের জীবনে নেমে এসেছে নানা সংকট। কালো ধোঁয়ার প্রভাব পড়ছে জনজীবনসহ গাছ ও কৃষিতে। পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ১১২টি ইটভাটা রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬০, শিবগঞ্জে ২১, গোমস্তাপুরে ১২, ভোলাহাটে ১১ ও নাচোলে ৮টি, এই সব ইটাভাটায় ইট তৈরির কার্যক্রম চলছে। এসব ইটভাটার একটিরও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। সবগুলো ইটভাটা অবৈধভাবে পরিচালিত হচ্ছে। তবে মাত্র দুটি ইটভাটা মালিক ছাড়পত্র নবায়নের জন্য আবেদন করেছেন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে লাইসেন্স ব্যতীত কোনো ইটভাটা স্থাপন ও পরিচালনা করা যায় না এবং জ্বালানি হিসেবে ইটভাটায় কাঠের ব্যবহার নিষিদ্ধেরও বিধান রয়েছে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলায় শীত মৌসুমকে সামনে রেখে অবৈধ ইটভাটাগুলো কার্যক্রম শুরু করেছে। এমনকি ইটভাটাগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করছে আমসহ বিভিন্ন গাছের কাঠ।

সদর উপজেলার বারঘরিয়া ইউনিউনের আমচাষি পলাশ বলেন, একটি ইটভাটার পাশে আমার ৮ বিঘার আমবাগান রয়েছে। গত কয়েক বছর ধরে আমগাছগুলোতে আম আসছে না। ইটভাটার ধোঁয়ার কারণে যে সামান্য পরিমাণে আম আসে, সেগুলোও সাইজে ছোট ও তেঁতো হয়ে যায়। ফলে ক্রেতারা বাগান বা আম কিনতে চাই না। কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে লোকসানের মধ্যে পড়তে হচ্ছে।কৃষক নজিবুল বলেন, ইটভাটার কারণে ফসল নষ্ট ও পরিবেশ দূষিত হচ্ছে। ইটভাটার আশপাশের কয়েক কিলোমিটারজুড়ে এই ভয়াবহ ক্ষতি হচ্ছে। ভালো ফলন না পেয়ে বাধ্য হয়ে ইটভাটার আশপাশের আমবাগানগুলো কেটে ফেলছে বাগান মালিকরা। অথচ এসব ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না।

সরেজমিনে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজ প্রকৃতি ছাপিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে কালো ধোঁয়া ছড়িয়ে যাচ্ছে ইটভাটার চিমনি। আমবাগানের মধ্যেই গড়ে উঠেছে পরিবেশ বিধ্বংসী ইটভাটা। একটা ইটভাটা পেরুলেই চোখে পড়বে আরেকটি ইটভাটা। চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলাতেই একই কায়দায় আমবাগানের পাশে ফসলি জমিতেই গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। আমবাগান কেটে বেশ কয়েকটি ইটভাটা নির্মাণ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, জেলায় ১১২টি ইটভাটা রয়েছে। যার একটিরও পরিবেশ অধিদপ্তরের হালনাগাদ ছাড়পত্র নেই। এসব অবৈধ ইটভাটা বন্ধে জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। এছাড়া অবৈধ ইটভাটা বন্ধে উচ্চ আদালতের নির্দেশনার বিষয়টি অবগত স্থানীয় প্রশাসন। আইনশৃঙ্খলা কমিটির সভাতেও অবৈধ ইটভাটা বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। আশা করছি আগামী সপ্তাহ থেকেই অভিযান শুরু হবে। তবে একসঙ্গে এতগুলো ইটভাটা বন্ধ করা সম্ভব নয়। তাই পর্যায়ক্রমে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা বন্ধ করা হবে। জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশনা আছে। আদালতের আদেশ বাস্তবায়নের জন্য মনিটরিং টিম গঠন করা হয়েছে। তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews