1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 1:28 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

জেলা কৃষক লীগের সম্মেলনে ককটেল বিস্ফোরণ

  • সময়: Monday, December 5, 2022
  • 255 View

রিপন আলী রাজশাহী ব্যুরো।।

চাঁপাইনবাবগঞ্জে জেলা কৃষক লীগের সম্মেলনে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। মঞ্চে বসাকে কেন্দ্র করে জেলা কৃষকলীগের সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে সম্মেলন স্থলে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় সমাবেশস্থলের বাইরে ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও নেতাকর্মীরা জানান, পৌণে ১২টার দিকে মঞ্চের পেছনে বসাকে কেন্দ্র করে পৌর মেয়র মোখলেসুর রহমান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ আব্দুল ওদুদের মাঝে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রুপের ছাত্রলীগ-কৃষকলীগ সংঘর্ষে জড়িয়ে পড়ে। মঞ্চের ভেতরে ও বাহির ভাংচুর চালায় উত্তেজিত নেতাকর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এদিকে, উত্তেজনার কিছু সময় পরে আবার সম্মেলন শুরু করতে গেলে সম্মেলনের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় আবারো উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় গুরুতর আহত হয় চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম। এসময় নেতাকর্মীরা তাকে উদ্বার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব জানান, আহত মিনহাজুল ইসলামের মাথায় আঘাত পেয়েছে। এছাড়াও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের ভেতরে কোন ইন্টারনাল ক্ষত রয়েছে কি না তা এখনি নিশ্চিত করে বলা মুশকিল। তাকে জেলা হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, এ ঘটনায় আমরা বিব্রত। কেন্দ্রীয় নেতাদের সামনে এমন ঘটনায় আমরা লজ্জিত। এমন ঘটনা আর যাতে না ঘটে সেই ব্যবস্থা নিতে কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানায়। এ ঘটনায় সম্মেলন স্থগিত ঘোষণা করেন, সম্মেলনের প্রধান বক্তা কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, মঞ্চে বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের বাকবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষকে পুলিশ সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews