1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
September 1, 2026, 2:37 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার এর বিরুদ্ধে অপপ্রচার। এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র নির্বাহী প্রকৌশলী মুজাহীদুল ইসলাম আলীফকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনিয়মের প্রমাণ মেলেনি ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র। 

নওগাঁয় এক যুবকের মরদেহ উদ্ধার

  • সময়: Thursday, November 17, 2022
  • 99 View

রিপন আলী রাজশাহী ব্যুরো।।

নওগাঁর মান্দায় মুনছুর রহমান নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়ালমান্দা গ্রামের একটি ইউক্যালিপ্টাসের বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে সকল আলামত সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত মুনছুর রহমান (৪০) উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের গোয়ালমান্দা (শিলালপাড়া) গ্রামের বদর উদ্দিন কবিরাজের ছেলে। বাড়িতে চানাচুর তৈরি করে তিনি উপজেলার বিভিন্ন দোকানে ফেরি করে বিক্রি করতেন বলে জানা গেছে। নিহত মুনছুর রহমানের বাবা বদর উদ্দিন কবিরাজ বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পার্শ্ববর্তী কালিকাপুর গ্রামের সাহেব আলীর ছেলে জাহাঙ্গীর আলম বাড়ি থেকে তার ছেলে মুনছুর রহমানকে ডেকে নিয়ে যান। দীর্ঘ সময় পরেও ফিরে না আসায় পরিবার থেকে ছেলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তিনি আরও বলেন, এরপর আত্মীয়-স্বজন ও প্রতিবেশিদের সহায়তায় বিভিন্ন জায়গায় খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ বুধবার সকালে গোয়ালমান্দা মাঠের ভেতর ইনতাজ আলীর ইউক্যালিপ্টাসের বাগানে ছেলের লাশ পাওয়া যায়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিপিএম বলেন, সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews