1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:27 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে বাড়ীঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগ।

  • সময়: Saturday, November 5, 2022
  • 130 View

রিপন আলী রাজশাহী ব্যুরো।।

চাঁপাইনবাবগঞ্জ সদর গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর গ্রামে রাতের আধারে বসত ঘর ও খামার বাড়ি ভাঙচুর-লুটপাটের অভিযোগ উঠেছে। ৪ (নভেম্বর) শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর বাড়ী ঘর গুলোকে রাতের আধারে গ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে আসেন দুষ্কৃতিকারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর গ্রামের মৃত সুলতান আলীর পুত্র মোঃ মফিজুল ইসলামের সাথে একই গ্রামের, তোসলিম উদ্দিনের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিলো । এরই জের ধরে রাতে তোসলিম উদ্দিনের নেতৃত্বে একদল অস্ত্র ধারী লাঠিয়াল বাহিনী মোফিজুলের খামার বাড়িতে হামলা চালায়। হামলার সময় মফিজুলের খামার বাড়িতে থাকা দুইটি গরু অনুমানিক বাজার মূল্য (২৫,০০০০) দুই লক্ষ, পঞ্চাশ, হাজার টাকা পাঁচটি আর এফ এল চেয়ার একটি সোয়ার খাট লুটপাট করে নিয়ে যায়।

ভুক্তভোগী মফিজুল ইসলাম বলেন, আমি রাত নয়টার দিকে আমার খামার বাড়িতে গরুকে খাবার খেতে দিয়ে খামারে তালা বন্ধ করে বাড়িতে চলে যায়, সকাল সাতটার দিকে খামার বাড়িতে আসি এসে দেখি আমার গরু খামার আরবাবপত্র কিছুই নেই। অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে দিশেহারা হয়ে পড়ি, তখন আমাদের গ্রামের আরিকুল ইসলাম আমাকে বলেন তোসলিম উদ্দিন (৫০) পিতা মৃত সাজ্জাদ আলী,জেন্টু আলী (৫০) পিতা মৃত মোকসেদ আলী,ডাবলু আলী (৪৫) পিতা মৃত মোজাফফর আলী,তৌফিক আলী (২৫) মফি (৩০) সেলিম (২৫) উভয়ের পিতা মোঃ তোসলিম উদ্দিন, সর্ব সাং দিয়াড় ধাইনগর ইউনিয়ন গোবরাতলা থানা সদর চাঁপাইনবাবগঞ্জ সহ আরো ৮/১০ জন লোক আমার গরু সহ আমার খামার বাড়িটি ভাঙ্গচুর করে নিয়ে গেছে।

সাইফুল ইসলাম নামে স্থানীয় একজন বলেন, আমি কোপরার পাটালে আম বাগান দেখতে গিয়েছিলাম বাগানের বিভিন্ন জায়গায় ভাঙ্গা টিন খাট বাঁস কাঠ দেখতে পায়, এবং পরে জানতে পারি যে মফিজুলের খামার বাড়িটি ভাঙ্গচুর লুটপাট করা হয়েছে, তাৎক্ষণিক আমি মফিজুলকে খবর পাঠায়। খবর পেয়ে মফিজুল ও তার আত্মীয় স্বজন তাদের মালামাল গুলো দেখে আসেন।

মোঃ মফিজুল ইসলাম বলেন ঘটনার বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে থানায় অভিযোগ নেইনি। ঘটনার বিষয়ে গোবরাতলা ইউনিয়ন বিট পুলিশ অফিসার মোঃ সিরাজ ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এই জমিটি নিয়ে আগের বেশ কয়েকটি মামলা রয়েছে, আমি তাদেরকে বলেছি সরজমিনে দেখে মামলা নিব।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews