1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:45 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

শিবগঞ্জে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

  • সময়: Thursday, October 20, 2022
  • 111 View

রিপন আলী রাজশাহী ব্যুরো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ রানীবাড়ী চাঁদপুর ঐতিহাসিক ইউনাইটেড ক্লাব মাঠে অনুষ্ঠিত হলো তৃতীয় প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম আব্দুল গালিভ খাঁন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার আবুল হায়াত, শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসার মোঃ জোবায়ের হোসেন,শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মদ, চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়া, এছাড়াও স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন এ আর নাজমুল করিম সভাপতি রানীবাড়ী চাঁদপুর ইউনাইটেড ক্লাব খেলাটি সঞ্চালনা করেন আকবর হোসেন সাধারণ সম্পাদক রানীবাড়ী চাঁদপুর ইউনাইটেড ক্লাব। খেলাটির আয়োজন করেন রানীবাড়ী চাঁদপুর ইউনাইটেড ক্লাব।

ফাইনাল খেলায় ধাইনগর ফুটবল একদশকে ০-১ গোলে হারিয়ে কানসাট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি গোল কাপ ও ১৫,০০০ হাজার টাকা এবং রানারআপ দলকে ১ টি ছোট গোল কাপ এবং ৮,০০০ টাকা প্রাইজমানি পুরস্কার হিসেবে দেওয়া হয়।এ ছাড়া ২ দলের প্রত্যেক খেলোয়াড়কে মেডেল পরিয়ে দেওয়া হয়।
খেলাটি পরিচালনা করেন সাবেক ফুটবলার মোঃ বাবলু আক্তার, খেলায় ধারা ভাষ্যকার ছিলেন মোঃ কামরুজ্জামান বাবলু, মোঃ কফিল উদ্দিন মাষ্টার, সহকারী শিক্ষক ৩৫ নং রানীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়,ও মোঃ আমিনুল ইসলাম।

ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা বৃদ্ধ ও সাবেক শিক্ষক মোঃ সাদিকুল ইসলাম (সাদি মাষ্টার)জানান, আমার বয়স প্রায় ৮০ বছর, ‘আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি এতো মানুষ দেখি নাই। এ ফাইনাল খেলায় মানুষ হবে প্রায় ১০-১৫ হাজার।’

খেলার বিষয়ে চককীর্তি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়া জানান, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews