1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
July 16, 2026, 5:45 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।  চুয়াডাঙ্গা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচার।তিনি সৎ ও নিষ্ঠাবান। ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশেনের প্রকৌশলী (যান্ত্রিক) আনিসুর রহমান বিরুদ্ধে আনীত অভিযোগগুলো রাজনৈতিক বা ব্যক্তিগত সংশ্লিষ্ট কোনো গোষ্ঠী দ্বারা প্রচার করা হচ্ছে। গলাচিপার ধনকুপ পিলার মহিউদ্দিন চমক কোটিপতি ঢাকা মহানগর দক্ষিন বিএনপির  ৯ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ত্যাগী নেতা আহাম্মদ আলী মানুষের পাশে থাকতে চায়। সাটিফিকেট ভুল সংশোধন  ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ, তবুও ব্যবস্থা না নিয়ে সংবাদটিকে “ভুয়া প্রচার” আখ্যা দিয়ে লিখিত অভিযোগ চান এসিল্যান্ড উখিয়ায় ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার দেশব্যাপী আজ প্রতিবাদ মিছিল করবে যুবদল ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে নদীগর্ভে বিলীন হওয়া জমি ফিরে পেতে মানববন্ধন

  • সময়: Monday, October 17, 2022
  • 88 View

রিপন আলী রাজশাহী ব্যুরো।।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে “কাগজ যার জমি তার” শ্লোগানে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। ১৭ অক্টোবর সোমবার সকাল সাড়ে দশটার দিকে মহানন্দা নদীগর্ভে বিলীন হওয়া জমি ফিরে পেতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ভোলাহাট উপজেলাধীন ২ নং গোহালবাড়ি ইউনিয়ন পরিষদ ও ৩ নং দলদলী ইউনিয়ন পরিষদ মহানন্দা নদীর তীরে অবস্থিত হওয়ায় নিমগাছি এবং জয়গোবিন্দ মৌজার বসতভিটা, বাড়িঘর, ব্রিজ-কালভার্ট, মসজিদ-মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রাচীন স্থাপনা সমূদয় নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং নদীর কালক্রমে জেগে উঠা চরা ভূমি আবাদযোগ্য হলে দখলকার থাকেন ভারত সরকার এবং তার জনগণ। বিগত ১৯৯৬ সালে তৎকালীন শেখ হাসিনার সরকারের সময়কালে ভারত এবং বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর যৌথ জরিপ সম্পন্ন হলে চরা ভূমির মধ্যে প্রায় ছয়শত একর জমি দখল নেন বাংলাদেশ সরকার। কিন্তু বর্তমানে এলাকার প্রভাবশালী ও পেশী শক্তিধারী ব্যক্তিরা জোরপূর্বক সমস্ত জমি চাষাবাদ করে ফসলাদি ঘরে তুলে আসছে। আর বঞ্চিত হচ্ছে আসল জমির মালিকরা। সেই সাথে কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ সরকার।
এ উপলক্ষে সোমবার দুপুরে ভোলাহাট উপজেলা চত্বরে এক মানববন্ধনের আয়োজন করে ভোলাহাট উপজেলার মহানন্দা নদী গর্ভে বিলিন হওয়া জনসাধারণ।

ঘন্টাব্যাপি মানববন্ধনে ভোলাহাট মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মেসের আলী, বীর মুক্তিযোদ্ধা মো. আফসার হোসেন, বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, বিআরডিবির সাবেক পরিদর্শক মো. গোলাম মোস্তফা, ভোলাহাট জামবাড়িয়া মহাবিদ্যালয়ের প্রভাষক মো. তরিকুল ইসলাম, দলদলি ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক, সোহেল রানা প্রমুখ।

বক্তারা মহানন্দা নদী গর্ভে বিলিন হওয়া ও জেগে ওঠা চরাভূমি মানুষের কাগজ মূলে জমি সুষম বন্টনের দাবী জানান। মানববন্ধনে এলাকার প্রায় ২ শতাধিক জনগন উপস্থিত

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews