1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
July 16, 2026, 4:39 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।  চুয়াডাঙ্গা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচার।তিনি সৎ ও নিষ্ঠাবান। ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশেনের প্রকৌশলী (যান্ত্রিক) আনিসুর রহমান বিরুদ্ধে আনীত অভিযোগগুলো রাজনৈতিক বা ব্যক্তিগত সংশ্লিষ্ট কোনো গোষ্ঠী দ্বারা প্রচার করা হচ্ছে। গলাচিপার ধনকুপ পিলার মহিউদ্দিন চমক কোটিপতি ঢাকা মহানগর দক্ষিন বিএনপির  ৯ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ত্যাগী নেতা আহাম্মদ আলী মানুষের পাশে থাকতে চায়। সাটিফিকেট ভুল সংশোধন  ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ, তবুও ব্যবস্থা না নিয়ে সংবাদটিকে “ভুয়া প্রচার” আখ্যা দিয়ে লিখিত অভিযোগ চান এসিল্যান্ড উখিয়ায় ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার দেশব্যাপী আজ প্রতিবাদ মিছিল করবে যুবদল ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন

হটাৎ পদ্মায় পানি বৃদ্ধি ডুবে গেছে হাজার হেক্টর মাসকালাইসহ শীতকালীন সবজি

  • সময়: Sunday, October 16, 2022
  • 100 View

রিপন আলী রাজশাহী ব্যুরো।।

চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলের ফসল ডুবে গেছে।
পদ্মায় হটাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় দু’ উপজেলার প্রায় ১ হাজার হেক্টর জমির মাসকালাই ও শীতকালীন আগাম সবজি ও সরিষা নষ্ট হতে বসেছে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী শফিউল আলীম জানান, গত ২৪ ঘন্টায় পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে ১৫ সেন্টিমিটার। গত ৫ দিন ধরে পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। প্রতিদিনই পানি বাড়ছে প্রায় ২০ সেন্টিমিটার করে।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. পলাশ সরকার জানান, পদ্মা পানি বৃদ্ধির কারণে শিবগঞ্জ উপজেলার পাকা, উজিরপুর, দুর্লভপুর, ছত্রাজিতপুর, ঘোড়াপাখিয়া ও সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলী ইউনিয়নের ৮৯২ হেক্টর মাসকালাইল এবং প্রায় ২০০ হেক্টর শীতকালীন আগাম সবজি পানি নিচে ডুবে গেছে। ডুবে যাওয়া মাসকালাইয়ের মধ্যে রয়েছে শিবগঞ্জ উপজেলার ৪৯২ হেক্টর ও সদর উপজেলায় ৪০০ হেক্টর। মাসকালাই ও সবজি মিলিয়ে দু’ উপজেলার ২ হাজার ৪০ জন কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে।

চরাঞ্চলের কৃষকরা জানান, হটাৎকরে পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের বিপুল পরিমাণ জমির মাসকালাই ডুবে যাওয়ায় নষ্ট হতে বসেছে। বেশিদামে মাসকালাই বীজ কিনে বপন করে তা ডুবে যাওয়া কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। অনেক এলাকার কৃষকরা পানিতে তলিয়ে যাওয়া বাড়ন্ত মাসকালাইয়ের গাছ কেটে নিয়ে গো খাদ্য হিসেবে ব্যবহার করছে।
নারায়ণপুরের কৃষক সাদ্দাম বলেন, অনেক স্বপ্ন নিয়ে ৬ বিঘা জমিতে মাসকালাই লাগিয়ে ছিলাম। কিন্তু প্রথমে এক দফা পানির নিচে মাসকালাইয়ের জমি তলিয়ে যাওয়ার পর এখন দ্বিতীয় দফায় ডুবে যাওয়ায় চরম বিপাকে পড়েছি’।
এদিকে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর জানান, আগামী দু’ তিন দিনের মধ্যে পদ্মায় পানি কমতে শুরু হলে বড় ধরণে ক্ষতি হবেনা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews