1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
July 16, 2026, 4:44 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।  চুয়াডাঙ্গা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচার।তিনি সৎ ও নিষ্ঠাবান। ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশেনের প্রকৌশলী (যান্ত্রিক) আনিসুর রহমান বিরুদ্ধে আনীত অভিযোগগুলো রাজনৈতিক বা ব্যক্তিগত সংশ্লিষ্ট কোনো গোষ্ঠী দ্বারা প্রচার করা হচ্ছে। গলাচিপার ধনকুপ পিলার মহিউদ্দিন চমক কোটিপতি ঢাকা মহানগর দক্ষিন বিএনপির  ৯ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ত্যাগী নেতা আহাম্মদ আলী মানুষের পাশে থাকতে চায়। সাটিফিকেট ভুল সংশোধন  ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ, তবুও ব্যবস্থা না নিয়ে সংবাদটিকে “ভুয়া প্রচার” আখ্যা দিয়ে লিখিত অভিযোগ চান এসিল্যান্ড উখিয়ায় ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার দেশব্যাপী আজ প্রতিবাদ মিছিল করবে যুবদল ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন

রাজশাহীর তানোরে রোগী ধরা ডাক্তার রাব্বিলের কান্ড!

  • সময়: Sunday, October 16, 2022
  • 109 View

রিপন আলী রাজশাহী ব্যুরো।।

রাজশাহীর তানোরে অবৈধ ক্লিনিক ও ভূয়া ডাক্তারের ছড়াছড়ির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান,
উপজেলার প্রায় প্রতিটি হাট-বাজার ও পাড়া-মহল্লার অলিগলিতে লাইসেন্সবিহীন ফার্মেসী এবং ভূয়া চিকিৎসকরা সাইনবোর্ড ঝুলিয়ে নিয়মিত প্রতারণা করে আসছে। তবে এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই আইনপ্রয়োগকারী সংস্থা, প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের। এসব কথিত চিকিৎসকদের দ্বারা গ্রামের সহজ-সরল মানুষ প্রতিনিয়িত প্রতারিত হলেও ভূয়া চিকিৎসকেরা থাকেন প্রভাবশালীদের আশ্রয়ে-প্রশ্রয়ে।
দীর্ঘদিন ধরে উপজেলা সদর, বিল্লীহাট, মুন্ডুমালা হাট, কোয়েল হাট, ইলামদহী ও চৌবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় ভূয়া চিকিৎসকরা তাদের নামের আগে ডাঃ ডিগ্রী ব্যবহার করে চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সুত্র জানায়, ‘বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল’ নামে একটি আইন অনুমোদন দিয়েছে। অনুমোদিত এই আইনে বলা হয়েছে, এমবিবিএস ও বিডিএস পাশ করা চিকিৎসক ব্যতিত অন্য কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবেন না।
স্থানীয় সুত্র জানায়, তানোরের সরনজাই ইউপির সরনজাই বাজারে নিজস্ব চেম্বার খুলে চিকিৎসক না হয়েও নামের আগে ডাঃ পদবী ব্যবহার করে রিতিমতো ভিজিট নিয়ে রোগী দেখছেন, এছাড়াও উপজেলার বিভিন্ন হাট-বাজারে তার একাধিক চেম্বার রয়েছে এবং
মানব দেহের জটিল-কঠিন সর্বরোগ নির্ণয় করে ব্যবস্থা পত্র দিচ্ছেন কথিত চিকিৎসক ডা, মোঃ রাব্বিল ইসলাম। ডিএমএফ ঢাকা,পিডিটি কুষ্টিয়া মেডিক্যাল কলেজ, সিএমইউ বাংলাদেশ ইন্সটিটিউট অব মেডিক্যাল সাইন্স, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মুন্ডুমালা ক্যাথলিক মিশন হাসপাতাল। কিন্ত্ত তার এতো বাহারি ডিগ্রি থাকলেও তিনি আসল ডিগ্রি
এমবিবিএস ও বিডিএস পাশ না করেই নামের আগে ডাঃ ডিগ্রী ব্যবহার করে প্রতারণা করছে। আবার চিকিৎসক না হয়েও তিনি আল্ট্রাসনোগ্রাফি, রক্ত, মল-মূত্র পরীক্ষা এবং মানুষের জটিল-কঠিনসহ সব ধরনের রোগের চিকিৎসা ও ব্যবস্থাপত্র দিচ্ছেন যেটা আইনের চোখে দন্ডনীয় অপরাধ। কিন্ত্ত দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসলেও বিষয়টি যেনো দেখার কেউ নাই।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, তিনি কিভাবে আল্ট্রাসানোগ্রাফি রিপোর্ট দেয় ও মানবদেহের বিভিন্ন জটিল-কঠিন রোগের পরীক্ষা-নীরিক্ষা করেন সেটা ভাবলেই গা-শিউরে উঠে। তিনি আরো বলেন, বিভিন্ন ওষুধ কোম্পানীর একশ্রেণীর বিক্রয় প্রতিনিধিদের তিনি দালাল হিসেবে ব্যবহার করছেন। আর এসব বিক্রয় প্রতিনিধিরা বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের কাছে কথিত ডাঃ রাব্বিলের গুনকীর্তন করে রোগী বাগিয়ে আনছে। স্থানীয় এলাকাবাসী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান ও এবিষয়ে সরেজমিন তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে রাজশাহী জেলা সিভিল সার্জন বলেন, এমবিবিএস ও বিডিএস পাশ করা চিকিৎসক ছাড়া অন্য কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না। তিনি বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে জানতে চাইলে ডাঃ মোঃ রাব্বি ইসলাম এসব অভিযোগ অস্বীকার ও নিজেকে চিকিৎসক দাবী করে বলেন, তার সরকার অনুমোদিত সার্টিফিকেট রয়েছে। তিনি আল্ট্রাসানোগ্রাফি রিপোর্ট দিতে পারবেন সেই অভিজ্ঞতাও তার রয়েছে। এছাড়াও তাদের পদবী ব্যবহার নিযে উচ্চ আদালতে রিট করা আছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews