1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 22, 2026, 9:33 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়। অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যার যোগ্য ও দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। 

গলাচিপার ধনকুপ পিলার মহিউদ্দিন চমক কোটিপতি

  • সময়: Tuesday, July 7, 2026
  • 52 View

পটুয়াখালী থেকে ফিরে এসে মোঃ বাবুল| গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামে মহিউদ্দিন নামের এক ব্যক্তির রাতারাতি কোটিপতি হওয়ার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে| এলাকাবাসীর অভিযোগ, মাত্র চার বছর আগেও যার নুন আনতে পান্তা ফুরাত, সেই মহিউদ্দিন কীভাবে অঢেল সম্পদের মালিক হলেন, তা নিয়ে এখন জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে| এলাকাবাসী তাকে এখন ‘পিলার মহিউদ্দিন’ হিসেবে অভিহিত করছেন| স্থানীয় সূত্রে জানা যায়, মহিউদ্দিনের পিতা আব্দুল মন্নান| মাত্র চার বছর আগে মহিউদ্দিনের পরিবার অত্যন্ত দরিদ্র ছিল| তার মা অন্যের বাড়িতে কাজ করতেন এবং মহিউদ্দিন মাঠে মানুষের গরু চরাতেন| কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও অল্প সময়ের ব্যবধানে তার এই বিশাল বিত্তবৈভব ও রাজপ্রসাদ তুল্য বাড়ি নির্মাণ এলাকাবাসীকে হতবাক করেছে| নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে তার বাড়িতে অনেক অপরিচিত মানুষের আনাগোনা থাকে| এ নিয়ে স্থানীয় বাসিন্দারা সবসময় এক ধরনের আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন| এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম টুটু বলেন, ‘মহিউদ্দিনের বিরুদ্ধে আমার কাছে ভূরি ভূরি অভিযোগ রয়েছে| বিশেষ করে এলাকার অনেক ব্যবসায়ীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এবং ছলচাতুরীর আশ্রয় নিয়ে সে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে| আমি তাকে খুঁজছি|’ স্থানীয় পৌর যুবদল আহ্বায়ক জাহিদুল ইসলাম ও যুবদল নেতা আল আমিন অভিযোগ করেন, মহিউদ্দিন ও তার চক্রটি অত্যন্ত ধূর্ত| সাধারণ মানুষকে ‘পিলার’ বা বড় ধরনের বিনিয়োগের প্রলোভন দেখিয়ে তারা প্রতারণা করে আসছে| তাদের দাবি, মহিউদ্দিন গং শুধু প্রতারণাই নয়, মাদক ব্যবসা ও ডাকাতিসহ নানা অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে| অভিযুক্ত এই চক্রের সদস্য হিসেবে জুয়েল শিকদার, সোহাগ, বাবুল, সাহেব আলী, জাকির মোল্লা, মুরাদ নগরের রব মিয়া, মনিন্দ্রচন্দ্র শীল ও আলকাস মিয়ার নাম উঠে এসেছে| এলাকাবাসীর অভিযোগ, এই চক্রটি সংঘবদ্ধভাবে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে| এমন একজন অশিক্ষিত ও সাধারণ গরিব ঘরের সন্তান কীভাবে মাত্র অল্প দিনে কোটিপতি হলেন, তা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে| এলাকাবাসী এই রহস্যময় উত্থানের নেপথ্যে থাকা কারণ উদঘাটনে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করছেন| তারা অনতিবিলম্বে পিলার মহিউদ্দিন ও তার চক্রের সকল অবৈধ কর্মকাণ্ডের তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন| 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews