1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:45 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৫ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

  • সময়: Sunday, April 12, 2026
  • 116 View

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগার ঘটনায় প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হয়। শত শত রোগী ও তাদের স্বজনদের চরম দুর্ভোগে পড়তে হয়।

শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।পরে মেরামত কাজ শেষে সন্ধ্যা ৬টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। বিদ্যুৎ বিভাগ ও গণপূর্ত বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে টানা চার থেকে পাঁচ ঘণ্টা কাজ করে বিদ্যুৎ ব্যবস্থা সচল করেন।

নোয়াখালী বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী রিয়াদ হোসেন জানান, বর্তমানে বিদ্যুৎ সরবরাহ মোটামুটি স্বাভাবিক হয়েছে। তবে সাবস্টেশনটি পুরোনো হওয়ায় এ ধরনের সমস্যা তৈরি হয়েছে।নোয়াখালী গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ফিরোজুর রহমান বলেন, অতিরিক্ত চাপ বা ওভারলোডের কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে। ৬৬০ কেভিএ ক্ষমতার সাবস্টেশন দিয়ে বর্তমান চাহিদা পূরণ করা কঠিন। এখানে অন্তত ১০০০ কেভিএ বা তার বেশি ক্ষমতার সাবস্টেশন প্রয়োজন। এছাড়া বর্তমান সাবস্টেশনটি অনেক পুরোনো হওয়ায় ঝুঁকি আরও বেড়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews