1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
July 5, 2026, 8:13 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ, তবুও ব্যবস্থা না নিয়ে সংবাদটিকে “ভুয়া প্রচার” আখ্যা দিয়ে লিখিত অভিযোগ চান এসিল্যান্ড উখিয়ায় ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার দেশব্যাপী আজ প্রতিবাদ মিছিল করবে যুবদল ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন নিজের ভুলেই কোতোয়ালি থানার সামনে আটক ফুলপুরের আ’লীগ নেতা। সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমামের বিরুদ্ধে বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাঁর দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরে আজ মালয়েশিয়ায় আগমন করছেন। এই সফরকে বাংলাদেশের নতুন সরকারের প্রথম আন্তর্জাতিক কূটনৈতিক সফর হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চীনের ৪ বৈশ্বিক উদ্যোগে যুক্ত হচ্ছে বাংলাদেশ, ভূরাজনীতিতে বাড়বে গুরুত্ব ২৫ কোটি গাছ রোপণের কার্বন ক্রেডিট বিক্রি করে বিলিয়ন ডলার আয় করতে পারে বাংলাদেশ জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

জয়পুরহাটে ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ, মা-বোন আহত

  • সময়: Sunday, March 15, 2026
  • 99 View

জয়পুরহাটের কালাইয়ে বাঁশের আঘাতে ছেলের হাতে বাবা খুন হওয়ার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় বাবাকে বাঁচাতে এসে মা ও বোন তার মারপিটে গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টায় উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে।  

এ ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে।খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. তুহিন রেজা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

নিহত আক্কাস আলী (৫৫) বফলগাড়ি গ্রামের বাসিন্দা। আহত মা আবেদা বিবি ও বোন সাবানা বেগম। আর ছেলে গোলাপ হোসেন (৩২)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছেলে গোলাপ হোসেন তার বাবা আক্কাস আলীর কাছে কয়েক দিন ধরে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি করে আসছেন। কিন্তু বাবা মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানান। এর জের ধরে ছেলে গোলাপ হোসেন ক্ষিপ্ত হয়ে আজ শনিবার ইফতারের আগমুহূর্তে নিজ বাড়িতে প্রথমে বাঁশ দিয়ে মারপিট শুরু করে, পরে দা ও চাকু দিয়ে বাবা আক্কাস আলীকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। একপর্যায়ে বাবা মাটিতে পড়ে গেলে তার মা আবেদা বিবি ও বোন এগিয়ে আসেন।তখন গোলাপ হোসেন তাদের দুজনকেও মারপিট করতে থাকে। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে গোলাপকে আটক করেন। সেইসঙ্গে তাদের তিনজনকে উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চিকিৎসকরা তাদের তিনজনের শারীরিক অবস্থা বেগতিক বুঝে তড়িঘড়ি করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পথে বগুড়ার মোকামতলা নামক স্থানে বাবা আক্কাস আলী মারা যান।মা ও বোনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

তবে স্থানীয়দের ভাষ্য আলাদা। তারা বলছেন, গোলাপ হোসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে আসার পর মাঝে ভালোই ছিল কিন্তু গত কয়েক দিন ধরে আবার পাগলামো শুরু করেছে। এলাকার লোকজন তাকে পাগল গোলাপ বলেই জানেন।  প্রতিবেশী বাবলু হোসেন বলেন, গোলাপ আসলেই পাগল। পাবনা থেকে আসার পর ভালোই ছিল। ওর বাবা কয়েক দিন আগে কয়েক শতক জমি বিক্রি করেছে। সেই টাকা দেখে গোলাপ মোটরসাইকেল কিনতে চায়। ওর বাবা না দেওয়ায় আজ এই ঘটনা ঘটায়। আসলে গোলাপের চিকিৎসা করা দরকার।    

ছেলের হাতে বাবা খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত গোলাপ হোসেনকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় গ্রেফতার করে নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য আগামীকাল রবিবার জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews