1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:43 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন।

  • সময়: Monday, January 5, 2026
  • 118 View

মো: রাসেল ফকির :
জেলা পুলিশ ময়মনসিংহের আয়োজনে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ময়মনসিংহ পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে ও কেক কাটার মাধ্যমে টুর্নামেন্টের শুভ সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। উদ্বোধনকালে তিনি বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও মানসিক উৎকর্ষ সাধনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝুমা নাসরিন, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ। তিনি ক্রীড়াচর্চার মাধ্যমে সুস্থ ও কর্মক্ষম পুলিশ বাহিনী গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবদুললাহ্ আল্-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ। সভাপতির বক্তব্যে তিনি টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন এবং অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে শুভেচ্ছা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ সোহরোয়ার্দী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ)সহ জেলা পুলিশ ময়মনসিংহের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রীতি ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের খেলা শুরু হয়। উল্লেখ্য, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অংশগ্রহণে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টদের আশা, এ আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, ঐক্য ও পেশাগত দক্ষতা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews