1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 21, 2026, 8:59 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়। অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যার যোগ্য ও দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। 

ঘন কুয়াশায় ঢেকে গেছে উপকূলীয় জনপদ

  • সময়: Saturday, December 27, 2025
  • 55 View

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে গেছে উপকূলীয় জনপদ। ভোর থেকে শুরু হওয়া কুয়াশা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে। পটুয়াখালীর কলাপাড়াসহ আশপাশের এলাকায় অনেক স্থানে দৃশ্যমানতা নেমে এসেছে ৫০ মিটারেরও নিচে। বেলা বাড়লেও সূর্যের কোনো দেখা মেলেনি।ঘন কুয়াশা ও শিশিরে ভিজে পিচ্ছিল হয়ে পড়েছে সড়ক ও মহাসড়কগুলো। ফলে দুর্ঘটনার আশঙ্কায় দিনভর যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। বিশেষ করে মোটরসাইকেল আর থ্রি-হুইলার চালকদের পড়তে হচ্ছে বাড়তি বিপাকে। কুয়াশার কারণে নৌপথেও ধীরগতিতে চলাচল করছে ট্রলার ও নৌযান।শনিবার সকাল ৯টায় খেপুপাড়া আবহাওয়া অফিসে চলতি মৌসুমের সর্বনিম্ন ১২.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরাঞ্চল থেকে বয়ে আসা শীতল বাতাসের প্রভাবে উপকূলীয় এলাকায় শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

প্রচণ্ড ঠান্ডা ও ঘন কুয়াশায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, কৃষক, জেলে ও শ্রমজীবী মানুষ। কুয়াশার কারণে সকাল থেকে কাজে বের হতে দেরি হচ্ছে অনেকের।মাঠে কাজ করা কৃষকরা জানান, শীত ও কুয়াশার কারণে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে শীতকালীন সবজি ও বোরো বীজতলার ওপর এর বিরূপ প্রভাব পড়তে পারে বলে তারা উদ্বিগ্ন।

এদিকে, উপকূলীয় এলাকায় শীত নিবারণে অনেক মানুষ খড়, কাঠ ও পুরোনো কাপড় জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। শীতবস্ত্রের অভাবে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন।স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া, টাইফয়েড ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে।কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে শিশু ও বয়স্ক রোগীর চাপ বেড়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews