1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 21, 2026, 8:56 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়। অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যার যোগ্য ও দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। 

হোমিওপ্যাথি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার ও চিকিৎসক সহকারীদের পরিচিতি সভা অনুষ্ঠিত।

  • সময়: Saturday, December 27, 2025
  • 63 View

মো: রাসেল ফকির :
হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহ জেলাধীন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সাপ্তাহিক ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার ও চিকিৎসক সহকারীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ হোমিও রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবিবা মীরা। তিনি তার বক্তব্যে বলেন, “গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় হোমিওপ্যাথি চিকিৎসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সঠিক পরিকল্পনা ও দায়িত্বশীলতার মাধ্যমে এই সেবা কার্যক্রম বাস্তবায়ন হলে জনগণ উপকৃত হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হোমিও রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার আবুল কাইয়ুম। সভার শুরুতে হাফেজ আল আমিন পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন। এরপর স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।
তিনি বলেন, “এই ক্যাম্পেইনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বিনামূল্যে নিয়মিত স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। এতে দরিদ্র ও সাধারণ মানুষ উপকৃত হবে এবং হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে।”
পরিচিতি ও মতবিনিময় সভায় নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ডাক্তার আব্দুস সবুর, ডাক্তার রাসেল, ডাক্তার ইমরান হাসান রেজভীসহ অন্যান্যরা। তারা বলেন, দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত উপস্থিত থেকে রোগীদের আন্তরিকভাবে সেবা দেওয়ার অঙ্গীকার করেন।
বক্তারা আরও বলেন, এই স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষ সহজেই মানসম্মত হোমিওপ্যাথি চিকিৎসা পাবে, যা সরকারি স্বাস্থ্যব্যবস্থার পাশাপাশি একটি কার্যকর সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও সভাপতির উপস্থিতিতে নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার ও চিকিৎসক সহকারীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews