1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
July 5, 2026, 5:50 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ, তবুও ব্যবস্থা না নিয়ে সংবাদটিকে “ভুয়া প্রচার” আখ্যা দিয়ে লিখিত অভিযোগ চান এসিল্যান্ড উখিয়ায় ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার দেশব্যাপী আজ প্রতিবাদ মিছিল করবে যুবদল ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন নিজের ভুলেই কোতোয়ালি থানার সামনে আটক ফুলপুরের আ’লীগ নেতা। সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমামের বিরুদ্ধে বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাঁর দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরে আজ মালয়েশিয়ায় আগমন করছেন। এই সফরকে বাংলাদেশের নতুন সরকারের প্রথম আন্তর্জাতিক কূটনৈতিক সফর হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চীনের ৪ বৈশ্বিক উদ্যোগে যুক্ত হচ্ছে বাংলাদেশ, ভূরাজনীতিতে বাড়বে গুরুত্ব ২৫ কোটি গাছ রোপণের কার্বন ক্রেডিট বিক্রি করে বিলিয়ন ডলার আয় করতে পারে বাংলাদেশ জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

মির্জাপুরের বাঁশতৈলে ছাগল ‎চোর ধরে বিপাকে এলাকাবাসী গ্রেফতার-০৩

  • সময়: Sunday, November 30, 2025
  • 165 View

স্টাফ রিপোর্টারঃ শোয়েব মাহমুদ, ‎টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের হোসেন মার্কেট এলাকায় ছাগলসহ চোর ধরে গণধোলাই দেয় স্থানীয় এলাকাবাসী। এ ঘটনায় চোরের বড় বোন পারুল আক্তার বাদী হয়ে থানায় মামলা করলে তদন্ত ছাড়াই তিনজনকে জেলহাজতে প্রেরণ করে মির্জাপুর থানার এসআই প্রদীপ চন্দ্র সরকার।

‎মামলার বাদি পারুল আক্তারের বাড়ি (৩২) উপজেলার লতিফপুর ইউনিয়নের বান্দরমারা গ্রামে।তার ভাই সাদ্দাম হোসেন ছাগল চুরি করে ধরা পড়ে এবং গণধোলাইয়ের শিকার হন।তারা ভাই-বোন ওই এলাকার মো. পাষান মিয়ার সন্তান। জানা যায়,সাদ্দামের সহযোগী হিসেবে আরেকজন ছিল,কিন্তু বর্তমান সে কোথায় আছে কেউ জানেনা।

‎ঘটনাটি ঘটে গত ২২ই নভেম্বর শনিবার বেলা আনুমানিক ১২ টার সময় হোসেন মার্কেট এলাকায়।

‎স্থানীয়রা জানান, মামুদপুর থেকে ছাগল চুরি করে অটোরিকশায় হোসেন মার্কেট-গোড়াইয়ের দিকে নিয়ে গেছে এমন খবর পাই আমরা।আমরা রাস্তায় বাঁধা দিলেও অটো থামেনি। পরে অটো ধাওয়া করে গোড়াই সৈয়দপুর এলাকায় গিয়ে ছাগলসহ চোর আটক করে হোসেন মার্কেট নিয়ে আসি। এই খবর জানাজানি হলে পূর্বে যাদের ছাগল চুরি হয়েছিল তারা এসে উপস্থিত হয়। পরে চুরির সত্যতা মিললে চোরের বোন পারুল আক্তার উক্ত ভুক্তভোগীদের জরিমানা বাবদ বিকাশের মাধ্যমে বিশ হাজার টাকা দিয়ে ভাইকে ছাড়িয়ে নিয়ে যান।

‎পরবর্তীতে চোরের বোন পারুল আক্তার আটজনকে নামীয় আসামী ও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় তিনজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠান থানা পুলিশ।

‎মামলার বিবাদি ও তাদের পরিবারবর্গরা জানান,পারুলের ভাই ছাগল চুরি করেছে,ধরাও পড়েছে।এটা তারা স্বীকার করেছে।এলাকাবাসী হিসেবে আমরা সবাই মিলে তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করেছি।এখন তারাই পুলিশের সাথে মিল করে আমাদের নামে মামলা দায়ের করেছেন এবং ৩ জন জেলহাজতেও আছেন।

‎আবার অনেক আসামি জানেনি না যে আসলে কি ঘটনা হয়েছিল সেদিন।মাহবুব নামের এক আসামিকে গ্রেফতার করে মারধর করেছে পুলিশ,এমন অভিযোগ উঠেছে ভুক্তভোগী পরিবার থেকে।

মামলার বাদি ও অভিযুক্ত চোর সাদ্দামের বোন পারুল আক্তার বলেন,আমার ভাই অটোরিকশা চালক।সে তো চুরি করতে পারে না।ছাগল কোথায় থেকে আসল,কে নিয়ে আসল জানেনা তার ভাই।

‎এ বিষয়ে এসআই প্রদীপ চন্দ্র সরকার বলেন,চাঁদাবাজি মামলার দায়ে তাদের গ্রেফতার করেছি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews