1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 10:34 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

মির্জাপুরে তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্যোগে ২য় বারের মত মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত.!

  • সময়: Friday, November 14, 2025
  • 234 View

স্টাফ রিপোর্টারঃ শোয়েব মাহমুদ, টাঙ্গাইলের মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে সামাজিক ও শিক্ষামূলক সংগঠন তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্যোগে মির্জাপুর উপজেলা তরফপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৫ ও আগত অভিভাবক ও শিক্ষকমণ্ডলীদের নিয়ে একটি অনবদ্য অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

অভিভাবক মতবিনিময় সভায় আলোচনা রাখেন বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা ও পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিনুল ইসলাম, বিজ্ঞান ক্লাবের সহ-সভাপতি ইমদাদুল হক লিটন, সাধারণ সম্পাদক ও অগ্রণী ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম সামি, চিল্ড্রেন কেয়ার একাডেমির প্রধান শিক্ষক রুবেল মাহমুদ নীরব, এছাড়াও উপস্থিত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকগণও বিভিন্ন মতামত পেশ করেন। 

শুক্রবার (১৪ নভেম্বর) তরফপুর ইউনিয়নের পাথরঘাটা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯ টায় পরীক্ষা শুরু হয়ে, নির্ধারিত সময় পর দুপুর ১২ টায় পরীক্ষা শেষ হয়। এসময় কেন্দ্র পরিদর্শনে আসেন তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের সহ-সভাপতি ইমদাদুল হক লিটন, সাধারণ সম্পাদক অগ্রণী ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমান, এবং শিক্ষা সম্পাদক ফিরোজ আল-মামুন। আজকের বৃত্তি পরীক্ষায় তরফপুর ইউনিয়নের হাই স্কুল/মাদরাসা ১০টি, প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও ইবতেদায়ী ১৫টি প্রতিষ্ঠান থেকে বাছাইকৃত ১৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

 বিশিষ্ট শিক্ষা উদ্যোক্তা ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের ব্যবস্থাপনায় এবং পরিকল্পনা সম্পাদক জহিরুল ইসলাম সামি, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম সাগর, প্রচার সম্পাদক শোয়েব মাহমুদ, নিয়মিত সদস্য আব্দুল্লাহ আল নোমান, মাহবুব শিকদারসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সদস্যদের সহযোগিতায় মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৫ সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।

ছাত্র/ছাত্রীরা বলে আমরা খুবই ভালো পরীক্ষা দিয়েছি এবং এই বৃত্তি পরীক্ষা দিতে পেরে আমরা খুবই আনন্দিত, তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারকে আমরা স্বাগত জানাই। 

 তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগার ২০২২ সাল থেকে গ্রামীণ জনপদের শিক্ষা উন্নয়নে বিভিন্ন শিক্ষা উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। বিজ্ঞান ক্লাবের বৃত্তি পরীক্ষায় কোনো অনিয়ম ও স্বজনপ্রীতি নেই। এখানে শুধু মেধাবী বাছাই করেই দায়িত্ব পালন শেষ করা হয় না, বরং ভবিষ্যতে যেন তারা নিজেকে তৈরি করে একটি ন্যায়-নীতিসম্পন্ন আদর্শিক সমাজ গড়ে তুলতে পারে পারে এটাও দেখা হয়।বিজ্ঞান ক্লাব মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষাসহ স্বাস্থ্য, ক্রীড়া, সাংস্কৃতিক কার্যক্রম ও দক্ষ যোগ্য দেশপ্রেমিক মানবসম্পদ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন ছাত্রকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews